বিবি প্রতিবেদক
যশোর উপশহরের মেয়াদ উত্তীর্ণ অবৈধ মসজিদ কমিটির ক্ষমতা সরকারি কর্মকর্তা কর্মচারিদের চেয়েও বেশি। যে কারণে সদর উপজেলা বন বিভাগ গাছ কাটতে নিষেধ করলেও তোয়াক্কা করেনি বি ব্লক মসজিদ কমিটি। তারা চলে যাওয়ার পর জীবিত কদম গাছটি কেটে ফেলা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গাছ কাটতে হলে বন বিভাগ থেকে অনুমতি নিতে হয়। এরপর দাম নির্ধারণ করে গাছ কাটতে হয়। কিন্তু বিব্লক মসজিদ কমিটি কোন অনুমতি ছাড়াই সরকারি নীতিমালা না মেনেই গায়ের জোরে গেতকাল শুক্রবার (২ফেব্রুয়ারি) তিনটি গাছ কাটে। সেই সাথে কদম গাছের ডালপালা ছাটা হয়। আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা বন বিভাগের ফরেস্টার হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করে আসেন। তিনি তাদের বলেন উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরে অনুমতি নিয়ে গাছ কাটতে। তিনি দাবি করেন গাছ তাদের না। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের। ওই কর্মকর্তা চলে আসার পর পুরো গাছ কেটে ফেলা হয়। এ বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানান।
জাতীয় গৃহায়নের উপবিভাগীয় প্রকৌশলী রিদুয়ার হোসেন জানান, গাছ কাটার জন্য নিয়ম মানতে হবে। যেহেতু সেটা করা হয়নি। এ কারণে গাছ কাটার বিষয়টি ঢাকার উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা বাস্তবায়ন করা হবে।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন