বিবি প্রতিবেদক
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে কচুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঘোপ বাজারে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ ৬ নং আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা মোহাম্মদ লাভলু হোসেন, মিলন হোসেন, সজিব হোসেন, অভি, মফিজুর রহমান, দেলোয়ার হোসেন, সবুজ ও শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া যশোর সদরের ফতেপুরে হতদরিদ্র, ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ (শনিবার) বিকেলে ঝুমঝুমপুর বটতলা এলাকায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে এই কম্বল বিতরণ করা হয়। ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য ও প্রবীণ আওয়ামী নেতা ইউনুস আলী মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন, সদর উপজেলা যুবলীগের নেতা বিএম টিপু সুলতান, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুজ্জামান তুহিন, অর্থ সম্পাদক আব্দুর রউফ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রবিউল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ টিটো, ইউনিয়ন আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক মোখলেসুর রহমান প্রমুখ।
শিরোনাম:
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
- সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
