কেশবপুর প্রতিনিধি
কেশবপুর পৌর শহরের আতাউর রহমানের কনিষ্ঠ কন্যা ও কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামানের বোন পৌর ৪নং ওয়ার্ডের পৌরসভা সংলগ্ন এলাকার বাসিন্দা জেসমিন আক্তার (জিসমা) গলব্লাডারে অপারেশনের পর আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা ৪৫ মিনিটে চিকিৎসাধানী অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্বামীসহ এক ছেলে নাফিস ফুয়াদ (মুহিব) ও মেয়ে মেহেনাজসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ মাগরিব কেশবপুর মিনি রাসেল স্টেডিয়ামে জানাজা শেষে বায়সা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলার ভোর পরিবার, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, রফিকুল ইসলাম বিপ্লব, প্রদীপ কুমার মোদক, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, শাহাজাহান, আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, প্রচার সম্পাদক আজিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, ক্রীড়া সম্পাদক হালিম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন,ফটো সাংবাদিক ফেরদাউস কামাল শাওন, কার্যনির্বাহী সদস্য মনতোষ দাসহ ক্লাবের সদস্যবৃন্দরা।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !