Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১১, ২০২৪

নড়াইলে জমি নিয়ে বিরোধ, বাড়িঘর ভাঙচুর লুটপাট

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের তিনটি বাড়ি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় লুটটাট করা হয়েছে আসবাবপত্রসহ গরু ও সোনা গহনা। গত ৭ ও ৯ ফেব্রুয়ারি এই দুই দিন তান্ডব চালিয়ে ঘর ভাংলেও সাহায্যে এগিয়ে আসেনি কেউ। এ ঘটনায় পুলিশের জরুরি সেবা ৯৯৯- এ ফোন করেও কোন সহযোগিতা পাননি ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাপুর গ্রামের নয়ন শেখরে পরিবারের সাথে একই গ্রামের জুবায়ের শেখ পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। পূর্ব শত্রুতার জের ধরে ৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ জুবায়েরকে আক্রমণ করে নয়ন শেখ পক্ষীয় জুরাইল শেখের লোকজন। জুবায়ের শেখ সামান্য আহত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনার জের ধরে জুবায়ের শেখ পক্ষীয় আসাদ শেখের নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি রাতে দেশীয় অস্ত্র নিয়ে নয়ন শেখের বাড়িতে হামলা চালিয়ে ৪ টি গরু লুট করে ও ঘরের মালামাল ও সোনার গহনা নিয়ে চলে যায়। এবং ঘরে থাকা নয়ন মেষে পিতা-মাতাকে তাড়িয়ে দেয়। পরে ৯ ফেব্রুয়ারি রাত ১২ টা থেকে ৩ ঘন্টা ধরে ভাংচুর চালিয়ে দুটি টিনশেড দালান মাটির সাথে মিশিয়ে দেয়া ছাড়া নির্মাণাধীন বাড়ির ছাদ ভেঙ্গে ফেলে।
ঘটনার সময় নয়ন শেখ এর ৪ ভাই এলাকার বাইরে ছিলেন। এ সময় খুলনার দৌলতপুর থেকে পুলিশের ‘৯৯৯’ এ ফোন করলে তারা আমাকে মির্জাপুর ফাঁড়িতে যোগাযোগ করতে বলেন। আমি ফাঁড়িতে যোগাযোগ করতে না পারায় আমার ঘরগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
খড়রিয়া গ্রামের প্রতিবেশি মুজাহিদ সিকদার, দ্বীন মোহাম্মদ ও জাহিদ হাসান বলেন, আমরা বাড়ি ভাংচুরের ঘটনা শুনে এসেছি। ভেবেছিলাম অল্প ভেঙ্গেছে এখন দেখছি অমানবিক কান্ড। একটি মানুষের আশ্রয়স্থল ভেঙ্গে গুড়িয়ে ফেলা এটা চরম অন্যায়।
এদিকে ভাংচুরের নেতৃত্বে থাকা পাশের বাড়ির আসাদ শেখের সাথে কথা বলতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী রত্না বেগম জানান, রাতে কারা ঘর ভেঙ্গেছে তা আমরা জানিনা। জমি নিয়ে বিরোধ জুবায়ের এর সাথে। আমার স্বামী এ ঘটনায় জড়িত নয়। আসাদ শেখের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মারামারির ঘটনাটি আমাদের নজরে আছে। সেটার অভিযোগ পাওয়া গেছে, তবে বাড়ি ভাংচুরের কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ৯৯৯-এ ফোন করলেও সেবা পাননি পরিবার যানতে চাইলে তিনি জানান, এটা ৯৯৯ এর সমাধানযোগ্য বিষয় নয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.