Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
  • আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
  • অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
  • যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
  • সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
  • স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
  • যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জে আগুনে পুড়ে নিহত কালিপদর পরিবার দিশেহারা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি
কর্মজীবনের শুরুতে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন কালিপদ বিশ্বাস (৪৫)। কয়েক বছর আগে যাত্রী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে পা হারান। এরপর সংসার চালাতে অন্যের জমিতে টিনের ছাপড়া তুলে চা ও মুদি মালের দোকান দেন কালিপদ। গত শুক্রবার রাতে সেই দোকানে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লেগে পুড়ে মারা যান কালিপদ বিশ্বাস।
নিহত কালিপদ বিশ্বাসের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামে। আগুন লাগার পর তাঁকে বাঁচাতে এসে দগ্ধ হন ছেলে কলেজ শিক্ষার্থী অমিত বিশ্বাস। ওই সময় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, স্ত্রী আর দুই সন্তান নিয়ে কালিপদর টানপোড়েনের সংসার। ছোট্ট দোকানটি চালিয়ে তিনি মেয়ে রিপা বিশ্বাসকে যশোর সরকারি সিটি কলেজে অনার্সে ও ছেলে অমিত বিশ্বাসকে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াচ্ছিলেন। কিন্তু আগুনে পুড়ে তার মৃত্যুতে এখন সর্বস্ব হারানো পরিবারটি হয়ে পড়েছে দিশেহারা। দুই শতক জমির ওপর মাটির দেয়ালের একটি ঘর ছাড়া আর কিছুই নেই পরিবারটির।
উপজেলার রাজগঞ্জ ঝাঁপা বাঁওড়ের বঙ্গবন্ধু ভাসমান সেতুর পূর্ব পাশ সংলগ্ন কালিপদ বিশ্বাসের দোকান। নিহতের ছোট বাই পরিতোষ বিশ্বাস বলেন, দোকানে তিনি মুদির মাল ও চা বিক্রি করতেন। রাতে নিয়মিত দোকানে ঘুমাতেন। পা হারানোর সাথে কয়েকবছর আগে তার একবার স্ট্রোকও করেছিল।
পরিতোষ বিশ্বাস বলেন, দোকানে আগুন জ্বলতে দেখে বাবাকে বাঁচাতে এসে দগ্ধ হয়েছে অমিত বিশ্বাস (১৭)। তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও ভালো নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্ন ইউনিটে নেয়া জরুরি। কিন্তু চিকিৎসার খরচ দেয়ার মতো কোনো টাকা আমাদের নেই।
প্রতিবেশীরা জানান, আগুনে স্বামীর মৃত্যু ও ছেলে দগ্ধ হওয়ার পর মলিনা বিশ্বাসের (৩৫) চোখের পানি শুকিয়ে গেছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছেন। মাঝেমধ্যে ডুকরে কেঁদে উঠছেন। বুক চাপড়ে বিলাপ করছেন, ‘আমরা এখন কী করে বাঁচব?’
কালিপদ বিশ্বাসের মেয়ে রিপা বিশ্বাস (২০) বলেন, ‘বাবার দোকানের আয় দিয়ে আমাদের সংসার চলত। আমরা দুই ভাই-বোন লেখা পড়া করতাম। আমি বাড়ি থেকে গিয়ে কলেজে ক্লাস করি। ভাই যশোরে থাকে। বাবার ইচ্ছা ছিল আমার ভাই ইঞ্জিনিয়ার হবে। পরিবারে আর দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু সব শেষ হয়ে গেল। এখন কী করে আমরা লেখাপড়া করব, আর কী করেই-বা ভাইকে বাঁচাব?’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত

মে ১৪, ২০২৬

আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন

মে ১৪, ২০২৬

অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মে ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.