Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
  • আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন
  • এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • রামপালে মামলা তুলে নিতে আসামির হুমকি, তরুণীর সংবাদ সম্মেলন
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

কেশবপুরে ১১শ’ হেক্টর জমি আবাদ উপযোগী করতে সেচ সহায়তা দাবি কৃষকদের

banglarbhoreBy banglarbhoreFebruary 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
কেশবপুরের পাঁজিয়া পাথরা বিলের ১১শ’ হেক্টর জমির ইরি বোরো আবাদ করতে জমির মালিকরা পানি সেচ কার্যক্রম শুরু করেছেন। ১১শ’ হেক্টর জমির মধ্যে ৯ শ হেক্টর জমি ইরি বোরো ধান আবাদ উপযোগী হলেও বাকি ২শ হেক্টর জমির পানি সেচ কার্যক্রম পরিচালনা করতে হিমশিম হচ্ছেন কৃষকরা।
পাথরা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একটি চার ভেন্ট গেট আছে। যা বর্তমান সময়ে নদীর সাইড পলিতে ভরাট হওয়ায় কোন প্রকার পানি নিষ্কাশনের পথ নেই। যে কারণে বিল এলাকার কৃষকরা বিঘা প্রতি ৭শ’ ও বিল অভ্যন্তরের মাছের ঘের মালিকরা ৮ শ টাকা হারে সেচ ব্যয় দিলেও সম্পূর্ণ পানি সেচ করা দুরুহ হয়ে পড়েছে।
অপরদিকে সম্প্রতি বিল আড়োখালির সরকারি খাল অবৈধ দখল মুক্ত করতে খালে দেয়া বাঁধ কেটে দেয় প্রশাসন। এ কারণে পানি নিস্কাশিত বিলে প্রবেশ করায় প্রায় ২শ’ হেক্টর জমি সেচ দিতে হিমশিম অবস্থা। এ বিষয়ে সেচ কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি মেম্বার মহির উদ্দিন বিশ্বাস বলেন, ১১শ’ হেক্টর জমিতে ইরি বোরো আবাদ করতে যে পরিমাণ টাকার প্রয়োজন সেটা সংকুলান করা দুরুহ হয়ে পড়েছে। সরকারিভাবে সহযোগিতার হাত না বাড়ালে মানুষের কাক্সিক্ষত আবাদ সম্ভব হবে না। অপর সদস্য মাহমুদুল হাসান জানান, তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় যে পরিমাণ তেল দরকার সেটা দিতে না পারায় ৩০ টি সেচ মেশিনের মধ্যে ১৪ টি বন্ধ রয়েছে। কৃষক আব্দুল গফুর বলেন, সেচ কার্যক্রম করায় বিলে আবাদ হচ্ছে। কিন্তু জমি নতুন করে প্লাবিত হওয়ায় সংকট সৃষ্টি হচ্ছে। মহির উদ্দিন বিশ্বাস বলেন, উপরের পানির চাপ থাকায় বিল এলাকার রাস্তাগুলো বসে গেছে। যে কোন সময় রাস্তা ভেঙে পানি নিস্কাশনের মাঝে আবারো আবাদি জমি তলিয়ে যেতে পারে। পাঁজিয়া ইউনিয়নের মেম্বর সিরাজুল ইসলাম বলেন, সেচ কাজে যে টাকার এস্টিমেট করা হয়েছিল, তার অতিরিক্ত খরচ হয়ে গেছে। সরকারি সহায়তা ছাড়া গোটা বিলের জমি আবাদযোগ্য করা কঠিন। সেচ কমিটির সদস্য মহির উদ্দিন বিশ্বাস বলেন, অতিরিক্ত পানি বাঁধ ভেঙে প্রবেশ করায় এখন খরচ দ্বিগুণ। তিনি রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সহায়তার দাবি জানিয়ে বলেন, সহায়তা পেলে বিলের সমুদয় জমি ইরি বোরো আবাদ করা সম্ভব। আর সেটা করতে হলে বন্ধ থাকা মেশিন গুলো চালু করতে হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল

    October 9, 2026

    স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর

    October 9, 2026

    আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.