Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে নিঝুম খুনে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • নড়াইলে পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক ঘটনায় তিন নারী-পুরুষ আহত
  • বাজারদর মধ্য ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে যাওয়ার শংকা যশোরের বিক্রেতাদের
  • আফসার আলী শুধু একটি নাম নয় : ইতিহাস, চেতনা আর প্রেরণার উৎস
  • শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ
  • গুপ্ত আর সুপ্ত এক হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে চুড়ামনকাঠি হাট সভায় : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নানা আয়োজনে যবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

banglarbhoreBy banglarbhoreFebruary 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
পথ আল্পনা, বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে প্রতিমা স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বেলা ১১ টায় সরস্বতী পূজা উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে ধর্মীয় সম্প্রীতি সবচেয়ে বেশি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসাম্প্রদায়িক নেতা। যিনি বাঙালী মুসলিমদের বাঙালী, বাঙালী হিন্দুদের বাঙালী, বাঙালী খৃষ্টানদের বাঙালী, বাঙালী বৌদ্ধদের বাঙালী বানিয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো একটি ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয়। আমরা চাই, এখানে সকল ধর্মের মানুষ পারষ্পারিক সোহার্দ্য সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে।
যবিপ্রবি পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা. মিলন কুমার বসু। আরও বক্তব্য দেন যবিপ্রবির প্রধান চিকিৎসক ডা. দীপক কুমার মন্ডল, সহকারী অধ্যাপক তরুন সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মৌমিতা চৌধুরি, প্রভাষক দেবাশীষ রায়, সেকশন অফিসার রামানন্দ পাল, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জ্বল চন্দ্র সূত্রধর প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা সভা পরিচালনা করেন যবিপ্রবির শিক্ষার্থী বিনয় কুমার ভৌমিক।
সরস্বতীর পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সম্মুখে প্যান্ডেল করে পূজা অর্চনার ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় পুষ্পাঞ্জলি ও হোমযজ্ঞ। পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে। এদিকে একইসাথে যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদেও বাণী অর্চনা, পুষ্পাঞ্জলির মাধ্যমে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদ্যাপন করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহেশপুরে নিঝুম খুনে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

    September 26, 2026

    নড়াইলে পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার

    September 26, 2026

    যশোরে পৃথক ঘটনায় তিন নারী-পুরুষ আহত

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.