Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ
  • জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না
  • যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
  • মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা
  • ১৭ বছরের কালো অধ্যায় কাটিয়ে ওঠায় বড় চ্যালেঞ্জ :  অ্যাটর্নি জেনারেল কাজল
  • ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ
  • চৌগাছা মডেল মসজিদের স্থান পরিবর্তন দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বৃহস্পতিবার শুরু হচ্ছে ১৭ দিনব্যাপি দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব

banglarbhoreBy banglarbhoreFebruary 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ১৭ দিনব্যাপি দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকীতে মহাকবিকে উৎসর্গ করে থিয়েটার ক্যানভাস যশোরের উদ্যোগে এ নাট্যোৎসব হবে। ২০ ফেব্রুয়ারি দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নাট্যোৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব কামরুল হাসান রিপন জানান, ‘সংস্কৃতি জাগরূক প্রাণ- থিয়েটার শিখা অনির্বাণ’ স্লোগানকে সামনে রেখে এ নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, ভারত ও নেপালের প্রথিতযশা ১৬টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে। ২২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঐতিহাসিক টাউন হল ময়দানে বর্ণাঢ্য শোভাযাত্রার নাট্যোৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন নাট্যজন মাসুম রেজা ও সালাউদ্দীন লাভলু। উদ্বোধনী অনুষ্ঠানের পর টাউন হল ময়দানের শতাব্দী বটমূলে রওশন আলী মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘বিদ্রোহী মাইকেল মধুসূদন’।
২৩ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হবে ঢাকা নাটুকে থিয়েটার গ্রুপের প্রযোজনায় ‘ঠাকুর ঘরে কে রে’, ২৪ ফেব্রুয়ারি দেশনাটক ঢাকার প্রযোজনায় ‘পারাপার’, ২৬ ফেব্রুয়ারি শব্দ থিয়েটার যশোরের প্রযোজনায় ‘শয়তান’, ২৭ ফেব্রুয়ারি- থিয়েটার ক্যানভাস যশোরের প্রযোজনায় ‘ওথেলো রিটার্নস’, ২৮ ফেব্রুয়ারি- বিবর্তন যশোরের প্রযোজনায় মাতব্রিং, ২৯ ফেব্রুয়ারি- শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকার প্রযোজনায় ‘কী চাহ শঙ্খচিল’, ১ মার্চ বাতিঘর থিয়েটার ঢাকার প্রযোজনায় ‘মাংকি ট্রায়াল’, ২ মার্চ প্রাচ্যনাট্য ঢাকার প্রযোজনায় ‘কইন্যা’, ৩ মার্চ- ভারতের মধ্যমগ্রামের নৃত্যবিতানের প্রযোজনায় ‘ওয়ান ফ্রাইডে মর্নিং’, ৪ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যের অভিমুখ’র প্রযোজনায় ‘অনাগত’, ৫ মার্চ তির্যক যশোরের প্রযোজনায় ‘মহাকবি মাইকেল’, ৬ মার্চ- ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক চট্টগ্রামের প্রযোজনায় ‘ইডিপাস’, ৭ মার্চ- কথাঘেরা নেপালের প্রযোজনায় ‘উলঝান’ ৮ মার্চ- জাগরনী থিয়েটার, ঢাকা সাভারের প্রযোজনায় ‘রাজার চিঠি এবং সমাপনী দিন ৯ মার্চ মঞ্চস্থ হবে জেলা শিল্পকলা একাডেমি যশোরের প্রযোজনায় ‘শর্মিষ্ঠা’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থিয়েটার ক্যানভাস যশোরের উপদেষ্টা ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক খোন্দকার হাফিজুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মঞ্জু প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ

August 1, 2026

জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না

August 1, 2026

যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের

August 1, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.