Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
  • কপিলমুনিতে গাঁজা ও হরিণের মাংসসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুর কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত : আহবায়ক কমিটি গঠন

banglarbhoreBy banglarbhoreFebruary 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
মণিরামপুর কল্যাণ সমিতির বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে নিয়ে সংগঠনটির কার্যক্রম আরো গতিশীল করতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের সম্মতিতে আহ্বায়ক করা হয়েছে ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টুকে। সদস্য করা হয়েছে মাছুদুর রহমান লাভলু, প্রভাষক ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট শওকত আলী পিন্টু ও সঞ্জয় মল্লিককে। কমিটি ঘোষণা করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য ও সংগঠনের সদস্য ইয়াকুব আলী। এ সময় তিনি বলেন, ‘শুধুমাত্র সদস্যদের না, মণিরামপুর কল্যাণ সমিতি আপামর জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা মহামারিতে মণিরামপুর পৌরসভা ও উপজেলার ১৭টি ইউনিয়নে অসহায় মানুষের খাদ্য সংস্থানের ব্যবস্থা করেছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজে সংগঠনটির সদস্যরা সর্বদা তৎপর। পাঁচ বছর আগে এই কমিটি মেয়াদ শেষ হয়েছে।
সংগঠনটিকে মণিরামপুর উপজেলার উন্নয়ন ও কল্যাণের জন্য এই আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়। মিলনমেলা ও সাধারণ সভার মাধ্যমে একটা আহ্বায়ক কমিটি করা হয়েছে। এর পর ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। আমি সব সময় মণিরামপুরবাসী জন্য কাজ করতে চাই; সেই কারণে এই কল্যাণ সমিতিও অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মধুসূদন মন্ডল, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, ওজোপাডিকোর প্রধান প্রকৌলশী আবু হাসান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, মণিরামপুর কল্যাণ সমিতির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদিন, মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন, সাবেক জেলা ছাত্রলীগনেতা মোস্তফা কামাল প্রমুখ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমিতির সদস্য, তাদের পরিবার-পরিজন ও আমন্ত্রিত অতিথিরা আনন্দ হৈ-হুল্লোড়, আপ্যায়নসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছিলেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সমিতির সদস্যদের সন্তান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। বিগত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026

    নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.