Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
  • কপিলমুনিতে গাঁজা ও হরিণের মাংসসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল সাংবাদিক সংস্থার বনভোজন অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreFebruary 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা

আনন্দঘন পরিবেশে যশোরের বেনাপোল ছোটআঁচড়া এলাকা সংলগ্ন রুনার কুঠি বাড়িতে জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার উদ্দ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনভর জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার কর্মরত সকল সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উক্ত বার্ষিক বনভোজন আনুষ্ঠানিকতার শুরু হয়।

উপজেলা শাখার সভাপতি এইচএম আবুল বাশারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বিশ্বাসের সার্বিক তত্বাবধানে সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের বিশেষ আয়োজনে উপদেষ্টা শরিফুল আলম নয়ন এবং সিনিয়র সদস্য মেহেদী হাসান সোহাগের সঞ্চালনায় বার্ষিক বনভোজনে সকাল ১০টায় সংস্থার সকল সাংবাদিক সদস্য এবং তাদের পরিবারের সকলকে ফুল দিয়ে বরণের সাথে পরিচিতি পর্ব, বেলা ১২টায় সদস্য সহধর্মিনীদের পিলো পাসিং খেলা, দুপুরে মধ্যাহ্নভোজের, বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সঙ্গীত ও নৃত্য পরিবেশন, বিকেল ৫ টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত, সন্ধ্যা ৬ টায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার শার্শা উপজেলার শাখার সভাপতি আবুল বাশার, বিশেষ অথিতি ছিলেন এশিয়ান টিভি ও দৈনিক তথ্য পত্রিকার বেনাপোল প্রতিনিধি মিলোন হোসেন খান সহ আমন্ত্রিত অথিতি বৃন্দ।

উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ সভাপতি আ. জলিল, দপ্তর সম্পাদক শেখ মফিজুর রহমান, প্রচার সম্পাদক বাবুল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক নয়ন হালদার, আইন বিষয়ক সম্পাদক শাহ আলম, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, ডা. এনামুল কবীর, মামুন হোসেন, জিয়াউর রহমান জিয়া, হাসানুজ্জামান খান, মেহেদী হাসান, আজগার আলী, আবু সাইদ, শওকাত আলী খাঁন, জসিম উদ্দিন, বাদল আলী, জিয়াউর রহমান, জুয়েল রানা, আমিনুর রহমানসহ সংস্থার উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026

    নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.