যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ফেসবুকে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করায় বিবৃতি প্রদান করেছে জেলা আওয়ামী লীগ।
বিবৃতিতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, এমন অশালীন ও বানোয়াট বক্তব্যে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসন সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ও বিভ্রান্তমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করে। একই সাথে দল ও সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়। জেলা আওয়ামী লীগ পরিবার এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ও তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করে। -প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- শীতের আগমনী বার্তায় সবজির বাজারে সুবাতাস
- যশোরে চারটি সড়ক ও ড্রেন নির্মাণকাজ উদ্বোধন প্রতিমন্ত্রীর
- তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও প্রীতিভোজ
- বর্ণাঢ্য আয়োজনে রাতদিন নিউজ’র অর্ধযুগ পূর্তি উৎসব
- শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
- বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাজালাল গ্রেপ্তার
- সংশোধন হবে চার নদীর ওপর আট সেতুর নকশা
- নড়াইল কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া