যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ফেসবুকে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করায় বিবৃতি প্রদান করেছে জেলা আওয়ামী লীগ।
বিবৃতিতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, এমন অশালীন ও বানোয়াট বক্তব্যে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসন সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ও বিভ্রান্তমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করে। একই সাথে দল ও সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়। জেলা আওয়ামী লীগ পরিবার এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ও তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করে। -প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- যশোরে নাশকতা মামলায় আটক ৩
- যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
- যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
- সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
- অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
- সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
- যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
- লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার