Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৯, ২০২৪

জলাবদ্ধতার কারণে কেশবপুরে গোখাদ্যের তীব্র সংকট

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর

যশোরের কেশবপুরের জলাবদ্ধ এলাকায় গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন জলাবদ্ধ এলাকার খামারি ও কৃষকরা। জলাবদ্ধতার কারণে বোরো আবাদ না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলার সুফলকাটি, পাঁজিয়া, গৌরীঘোনা, মঙ্গলকোট ও কেশবপুর সদর ইউনিয়নের অধিকাংশ এলাকার কৃষকরা বিচালির অভাবে গবাদি পশু পালনে দুশ্চিন্তায় পড়েছে। গরু পালনে বাড়তি টাকা ব্যয়ে খামারিরা বিচালি কিনতে বাধ্য হচ্ছেন। এমনকি অনেকেই বিলের পানি থেকে কচুরিপনা সংগ্রহ করে গরুকে খাওয়াচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার দুই হাজার ২৫৩ হেক্টর জমি জলাবদ্ধ রয়েছে। এর মধ্যে সুফলকাটি ইউনিয়নে এক হাজার ২৭৪ হেক্টর, পাঁজিয়া ইউনিয়নে ৬৫০ হেক্টর, গৌরীঘোনা ইউনিয়নে ৫১ হেক্টর, মঙ্গলকোট ইউনিয়নে ১৮১ হেক্টর, কেশবপুর সদর ইউনিয়নে ৯৪ হেক্টর, পৌরসভায় ৩ হেক্টর জমি জলাবদ্ধ রয়েছে। এ সমস্ত জমিতে বোরো আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষক।

সরেজমিন উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে গিয়ে দেখা যায়, ডিঙ্গি নৌকায় করে জলাবদ্ধ বিলের পানি থেকে সীতা রানী সরকার (৪০) নামে এক গৃহবধূ গরুর খাবারের জন্য কচুরিপনা সংগ্রহ করছেন। তিনি বলেন, জলাবদ্ধতার কারণে গতবছর বিলে বোরো আবাদ হয়নি। ইতিমধ্যে বিচালিও ফুরিয়ে গেছে। বাড়ির ৫টি গরুকে খাওয়ানোর জন্য বাধ্য হয়েই কচুরিপনা সংগ্রহ করতে হচ্ছে। এ বছরও বিলে পানি থৈ থৈ করছে। বোরো আবাদ করা সম্ভব হয়নি।

মনোহরনগর গ্রামের গৃহবধূ মান্দারী রায় (৩৭) বলেন, বাড়িতে ৩টি গরু রয়েছে। বিচালি কেনার মতো অবস্থা নেই। তাই বাধ্য হয়ে বিলের থেকে কচুরিপনা কেটে নিয়ে যাচ্ছি। গোখাদ্যের অভাবে গরুর স্বাস্থ্য টিকিয়ে রাখা হয়েছে দায়।

যশোরের হাশিমপুর থেকে আলমসাধুতে (স্থানীয় বাহন) মনোহরনগর গ্রামে বিচালি বিক্রি করতে এসেছেন রায়হান হোসেন (২৪) নামে একজন যুবক। তিনি বলেন, কেশবপুরের জলাবদ্ধ এলাকায় প্রতিদিনই যশোর থেকে বিচালি বিক্রি করতে নিয়ে আসেন। এসব এলাকায় বিচালির চাহিদাও বেশি রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তা জিএম জাহাঙ্গীর হোসেন বলেন, জলাবদ্ধ এলাকায় গরুকে খাওয়ানোর জন্য বিচালির কিছুটা সংকট রয়েছে। তবে গবাদী পশু পালনকারীরা বাইরে থেকে বিচালি সংগ্রহ করে সংকট মোকাবেলা করে থাকেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.