Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আশ্বাস প্রকল্পের অবহিতকরণ সভা

banglarbhoreBy banglarbhoreFebruary 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
সফল উদ্যোক্তা হিসেবে ঘুরে দাঁড়াচ্ছে মানবপাচারের শিকার উদ্ধার নারী-পুরুষ

বাংলার ভোর প্রতিবেদক
বয়স ১৮ বছর হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসতে হয় শরীফা ইয়াসমিনকে। তিন বছর পর ছেলের জন্ম হয়। এরপর স্বামী দ্বিতীয় বিয়ে করেন। ইয়াসমিন ফিরে আসেন বাবার বাড়িতে। সেখানে ভাই ও ভাবি খারাপ ব্যবহার করত। ছেলের কথা চিন্তা করে চলে যান ঢাকায়। সেখানে বিপণন কর্মী হিসেবে চাকরি নেন। স্বল্প বেতনের চাকরিতে সংসার চালানো খুবই কষ্টকর হচ্ছিল। ভাল কাজের প্রলোভনে পাড়ি জমান ভারতে। সেখানে যাওয়ার তিন মাস পর শুরু হয় নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে ফিরে আসেন দেশে। শুরু হয় আরেক সংগ্রাম। পরিবার, সমাজের মানুষের নানা কটূকথা দিশেহারা হয়ে পড়েন। এরপর বেসরকারি উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল ও রাইটস যশোরের আশ্বাস প্রকল্পের আওতায় কাউন্সিলিং ও দর্জির প্রশিক্ষণ নেন। ক্ষুদ্র পুঁজিতে শুরু করেন দর্জি ও হ্যান্ডিক্রাফটের কাজ। বর্তমানে তার ব্যবসার প্রসার হয়েছে। ছেলে এইচএসসি উত্তীর্ণ হয়েছে। যশোর শহরের ধর্মতলা এলাকার বাসিন্দা শরীফা ইয়াসমিন ঘুরে দাঁড়িয়েছেন জীবনের অন্ধকার অধ্যায় থেকে। নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে দাবি করছেন তিনি।

শুধু শরীফা ইয়াসমিন নয়, তার মত পাচারের শিকারের পর উদ্ধার হওয়া প্রায় এক হাজার নারী পুরুষকে কাউন্সিলিং ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছে উইনরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্প। গতকাল যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল ও রাইটস যশোর আয়োজিত প্রকল্প অবহিতকরণ সভায় নিজের সফলতার গল্প তলে ধরেন শরীফা ইয়াসমিন।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ) সুজন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ, উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার আইসা ট্রেওরি। বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট, পাবলিক প্রসিকিউটর ইদ্রিস আলী, সমাজসেবা অধিদপ্তরের উপরিচালক অসিত কুমার সাহা, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য দেন উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রতিনিধি দিপ্ত রক্ষিত। সঞ্চালনা করেন রাইটস যশোরের প্রকল্প ব্যবস্থাপক বাদশা মিয়া ও প্রকল্পের সংক্ষিপ্ত উপস্থপনা করেন উইনরক ইন্টারন্যাশনালের আশ^াস প্রকল্পের সিনিয়র ম্যানেজার শেখ নাজমুল ইসলাম।

সভায় জানানো হয়, আশ্বাস প্রকল্পের দ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জুন থেকে ২০২৭ সালের মে পর্যন্ত যশোরসহ দেশের ১০ জেলায় পাচারের শিকার উদ্ধার হওয়ায় ৭শ’ জনকে কাউন্সিলিং ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্ত হিসেবে গড়ে তোলা ও পুনর্বাসনে কাজ করবে উইনরক ইন্টারন্যাশনাল। জেলাগুলো হলো, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, শরিয়তপুর, নরসিংদী, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, যশোর ও কক্সবাজার। এর আগে প্রথম ধাপে প্রায় এক হাজার নারী পুরুষকে প্রকল্পের আওতায় সহায়তা করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.