Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৯, ২০২৪

বাঘারপাড়ায় যুবকের লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের দেবীনগর সার্বজনীন শীব মন্দিরের পাশ থেকে দ্বীপ মণ্ডল (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনা ফুলতলার বানিয়াপুকুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দ্বীপ মণ্ডল দীর্ঘদিন যাবৎ জটিল কিডনি রোগে ভুগছিলেন। তিনি স্বপ্নে দেখেন দেবীনগর সার্বজনীন শীব মন্দিরে সেবাইতের কাজ করলে রোগমুক্তি পাবেন। মামাবাড়ি বাসুয়াড়ি ইউনিয়নের সৈয়দ মাহমুদপুর গ্রামে হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি মন্দিরে আসেন এবং সেই থেকে মন্দির পরিস্কার-পরিচ্ছন্নতাসহ পূজারীর কাজ করে আসছিলেন।

এলাকাবাসীও দ্বীপকে খাবার সরবরাহ করতেন। ঘটনার দিন রাতে দেবীনগর গ্রামের বৃদ্ধা স্নেহলতা (৮০) মন্দিরে পূজা দিতে এসে দ্বীপকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকির পরও ঘুম থেকে না উঠলে মন্দিরের পাশের লোকদের ডাক দেন। এ সময় স্থানীয়রা এসে দ্বীপকে মৃত অবস্থায় দেখতে পান। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে লাশের শরীরে কোনো আঘাত বা কাটা-ছেঁড়ার দাগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.