Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আকাশ হত্যাকাণ্ড : তিন আসামির আদালতে স্বীকারোক্তি

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৯, ২০২৪Updated:ফেব্রুয়ারি ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের শংকরপুর এলাকার আজিম হোসেন ওরফে আকাশ (২১) হত্যাকান্ডে জড়িত তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত স্বীকারোক্তি গ্রহণ শেষে তাদেরকে কারাগাওে পাঠিয়েছে। এর আগে বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলেন, যশোর শহরের শংকরপুর রায়পাড়ার আব্দুল খালেকের ছেলে আব্দুল হাকিম ওরফে সাগর, একই এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম ওরফে ছোট আকাশ ও আলতাফ হোসেন ওরফে আলতুর ছেলে অনিক হাসান ওরফে অনি। আসামিদের তথ্যমতে বৃহস্পতিবার দুপুরে শংকরপুর এলাকার আব্দুল রাজ্জাকের বসত বাড়ির টয়লেটের টিনের চালের ওপর থেকে ৪টি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, আজিম হোসেন ওরফে আকাশ পেশায় একজন রাজমিস্ত্রি। আসামি সোহান, অনিক হাসান ওরফে অনি, সাব্বির ওরফে গোল্ডেন সাব্বির, সিরাজুল ইসলাম, আব্দুল আলিম ওরফে ছোট আকাশ, মামুন, সোহেল, ইয়াছিন রাহুল, নয়ন, রমজান ওরফে ছোট রমজান এবং আজিম হোসেন ওরফে আকাশ এলাকায় বসবাস করে। আকাশের সাথে আসামিদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। কিভাবে আসামিরা আজিম হোসেন ওরফে আকাশকে হত্যা করে তা বর্ণনা দেয়। পরে তাদেরকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়। তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.