Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে
  • হলের কক্ষ দখলকে কেন্দ্র করে উত্তেজনা প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি
  • যশোরে নাট্যোৎসব উদ্বোধন
  • সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যশোরে প্রেস ব্রিফিং
  • অপরিপক্ব আম-লিচুতে বাজার সয়লাব
  • প্রধান আসামি গ্রেপ্তারের আশ্বাসে অভয়নগরের হরতাল প্রত্যাহার
  • ইয়াবাসহ মাদককারবারি নারী আটক
  • এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত ও মারধর, বেনাপোলে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় মানবপাচার হতে উদ্ধার হওয়াদের পাশে অগ্রগতি সংস্থা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরাতে ‘আশ্বাস-মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের জন্য’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন বেসরকারি সংগঠন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল’র সিনিয়র ম্যানেজার ওমর ফারুক, পলিসি এ্যাডভোকেসি স্পেশ্যালিস্ট, মৃন্ময় মহাজন, ফিল্ড অফিসার, মাসুদুল হাসান এবং অগ্রগতি সংস্থা’র আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ মাহবুবুর রহমান।

সভায় জানানো হয়, এ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার ৭০০ জন মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের মর্যাদা ও কল্যাণ পুনরুদ্ধার করা এবং স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের মনোসামাজিক কাউন্সিলিং, শারীরিক চিকিৎসা সেবা, আইনি সহায়তা ও কর্মমুখি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সামাজিক অবস্থান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা প্রকল্পের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধি এবং আশ্বাস প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে

মে ১৪, ২০২৬

হলের কক্ষ দখলকে কেন্দ্র করে উত্তেজনা প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি

মে ১৪, ২০২৬

যশোরে নাট্যোৎসব উদ্বোধন

মে ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.