Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতি নির্বাচন মুসলিম উদ্দীন সভাপতি ও রিয়াদ সাধারণ সম্পাদক

banglarbhoreBy banglarbhoreMarch 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মুসলিম উদ্দীন ও সাধারণ সম্পাদকে আরিফুল ইসলাম রিয়াদ বিজয়ী হয়েছেন। আজ (শুক্রবার) ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন ও সদস্য এস এম তৌহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে অসুস্থ থাকায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইসহক অনুপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্র মতে, সভাপতি পদে মুসলিম আলী ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৌমেন মন্ডল রাজু পেয়েছেন ৭৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম রিয়াদ ১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অসীম কুন্ডু পেয়েছেন ১০৬ ভোট।

এছাড়াও সহসভাপতি পদে সফিউল আলম (হাতি) ১০৬, গোলাম মাওলা (উড়োজাহাজ) ১০১, শ্যামল ভট্টাচার্য্য (কলস) ৯৫, যুগ্ম সম্পাদক পদে বদরুজ্জামান (আনারস) ১৩০, সহসম্পাদক পদে জাকির হোসেন (মোমবাতি) ১০২, সাহেদ কবির মিলন (টিউবওয়েল) ৯৩, তরিকুল ইসলাম (হেলিকপ্টার) ৮৬, সাংগঠনিক সম্পাদক পদে আজমল হোসেন (মোরগ) ৯৬, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে বিশ্বজিৎ ঘোষ (আম) ১০৩, কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম (দোয়েল পাখি) ১২৬, সদস্য টিপু সুলতান (কাপ পিরিচ) ১২৪, তবিবুর রহমান (কলা) ৯৮, আবুল হাশেম (চাকা) ৯১ ও ফজলুর রহমান (ডাব) ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ সড়কস্থ (আরএন) উন্মেষ ভবনের দ্বিতীয় তলায় সমিতির কার্যালয়ে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬টি পদের বিপরীতে তিনটি প্যানেল এবং স্বতন্ত্র থেকে মোট ৪২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৩৭ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে রাজু-রিয়াদ পরিষদ ১৩ পদে, মুসলিম উদ্দীন-অসীম-কুন্ডু পরিষদ ১৬ পদে এবং রফিকুল ইসলাম-শাহিন-কবির পরিষদ ১২ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া একমাত্র স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম পলাশ নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে অংশগ্রহণ করেন।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খল ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.