Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২, ২০২৪

শাসক হয়ে শোষণ করতে আসিনি : এমপি ইয়াকুব আলী

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা

যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, গত ১০ বছর যারা অসহায়, লাঞ্ছিত হয়েছেন আমি তাদের পাশে দাঁড়াতে এসেছি, শাসক হয়ে শোষণ করতে আসিনি। এই মণিরামপুরে এতদিন দু:শাসন চলেছে। এই দুঃশাসন বন্ধ করে মণিরামপুরে আবারও শান্তি ফিরিয়ে আনব। আমি বিশ্বাস করি, যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন আমি প্রত্যেকটি ভোটের সমমর্যাদা দেব এবং যারা ভোট দেননি আমি তাদের পাশেও থাকব। মণিরামপুরে আর কাউকে অন্যায়-অত্যাচার করতে দেয়া হবে না।

শনিবার বিকেলে উপজেলার পাঁচপোতা পারবাজার মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত গণসংবর্ধনায় সংগঠনের সভাপতি ও সাবেক ইউপি চেবয়ারম্যান মাস্টার জহুরুল ইসলামের সভাপতিত্বে এমপি আরও বলেন, আমি পরিকল্পনা করছি, আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে মণিরামপুরে উন্নয়নে কাজ করব। আমি রাজনীতি শুরু করেছি আমার উপজেলার খেটে খাওয়া সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার জন্য। আমি নির্বাচনের সময় প্রতিটি গ্রাম ঘুরেছি, দেখেছি রাস্তাঘাট নিয়ে মানুষের কত কষ্ট-দুর্দশা। কথা দিচ্ছি এই কষ্ট আর থাকবে না। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।

হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল ও শরিফ আহমেদ শরিফের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, সন্দ্বীপ ঘোষ, ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আইন বিষয়ক সম্পাদক মহসিন কবীর।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.