Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ডিবির পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
  • যশোর সদর হাসপাতালে নারীকে অচেতন করে স্বর্ণালংকার চুরি
  • যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক
  • যশোরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ৪
  • শিশু বলাৎকার : নড়াইলে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন
  • নড়াইলে সংবাদ সম্মেলনে পিতা হত্যার বিচার চাইলেন মেয়ে
  • যশোরে ক্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • যশোরে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘ওয়ান ফ্রাইডে মর্নিং’য়ে মুগ্ধ দর্শক

banglarbhoreBy banglarbhoreMarch 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শিল্পকলা একাডেমী মিলনায়তনে থিয়েটার ক্যানভাস আয়োজিত ১৭ দিনের দক্ষিণ এশীয় নাট্যোৎসবের দশমদিনে গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘ওয়ান ফ্রাইডে মর্নিং’। সঞ্চিয়তা বসু রচিত এবং নির্দেশিত এই নাটকটি পরিবেশনা করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যমগ্রামের নৃত্যবিতান।

দু’জন পাত্র-পাত্রী অভিনীত ৫০ মিনিটের এ নাটকে মুগ্ধ দর্শক। সংলাপ নিক্ষেপ, অভিনয়ের চাটুলতা, পোশাক পরিচ্ছদ সবই ভালোলাগার মাত্রা ছাড়িয়ে দেয়। অভিনেত্রীরা হলেন সঞ্চিয়তা বসু ও পৌলোমী সেনগুপ্ত। ‘ওয়ান ফ্রাইডে মর্নিং’ মূলত নিম্নবর্গীয় মানুষের অধিকারের কথা বলে। এ নাটকের মূল চরিত্র দুর্গা সোরেন দলিত শ্রেণির হয়ে আওয়াজ তোলে, যা পৌঁছে যায় তথাকথিত সভ্য সমাজের ভিত্তি অবধি আর নাড়িয়ে দেয় যুগ-যুগান্তর ধরে অভ্যাস করা বর্ণ বিদ্বেষের শিকড়। বিদ্বেষের হাত ধরে সভ্যতা যখন পেছন দিকে হাঁটতে শুরু করে, তখন ‘ওয়ান ফ্রাইডে মর্নিং’ এর মত নাটকে ভর করে ‘দুর্গা’রা বুক ঠুকে মনে করিয়ে দিয়ে যায় প্রাচীন ইতিহাসের অমোঘ বাণী ; বর্ণ কিন্তু জন্মসূত্রে লব্ধ নয়। কর্মের ফলে অর্জিত সম্মানই হোক বেঁচে থাকার মূল পাথেয়।

অভিনয় শেষে দুই অভিনয় শিল্পীকে প্রদান করা হয় উৎসব স্মারক। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সঞ্চিতা বসু ও দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক সংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ডিবির পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

    September 7, 2026

    যশোর সদর হাসপাতালে নারীকে অচেতন করে স্বর্ণালংকার চুরি

    September 7, 2026

    যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.