Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
  • কপিলমুনিতে গাঁজা ও হরিণের মাংসসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত

banglarbhoreBy banglarbhoreMarch 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

কপিলমুনি প্রতিনিধি

পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোছাল সরদার (৫৫) নামের মোটরচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ দুজন। গতকাল সকালে কয়রা-পাইকগাছা সড়কের ফ্যান্টাসি গার্ডেন অ্যান্ড পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতর ভাইপো নুর ইসলাম সরদার বাদী হয়ে চালকের নামে থানায় মামলা করেছেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের এলাকাবাসী পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাস্থল থেকে বাস জব্দ করে থানায় আনা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল-আমীন বলেন, খুলনাগামী যাত্রীবাহীবাস খুলনা মেট্রো-জ-১৪-২৭১৪ উপজেলার লস্কর ইউনিয়নের ইব্রাহীম গার্ডেনের সামনে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানের পেছনে ধাক্কা দেয়। তাতে ভ্যানে থাকা তিন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়ে আহত হন। এলাকাবাসী তাদের পাইকগাছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের মোছাল সরদারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজন হলেন একই এলাকার লেওকত গাজী (৫২) এবং ভ্যানচালক লিটন গাজী (২৭)। দুজনই পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন।

পাইকগাছা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুজন কুমার সরকার বলেন, মোছাল সরদার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৯টার দিকে মারা যান। তবে অন্যরা শঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তা ছাড়া থানায় মামলা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026

    নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.