Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চয়ন হত্যা মামলার দুই আসামির রিমান্ড আবেদন

banglarbhoreBy banglarbhoreMarch 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে চয়ন দাস হত্যা মামলায় পিতা-পুত্রসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল ওই দুইজনকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছেন তদন্ত কর্মকর্তা। আসামিরা হলো, সদর উপজেলার সানতলা গ্রামের দাসপাড়ার গনেশ দাস ও তার ছেলে সবুজ কুমার দাস।

মামলায় জানা গেছে, সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়ার চয়ন দাস গত ২৩ ফেব্রুয়ারি একই এলাকায় নামযজ্ঞানুষ্ঠান দেখতে যায়। সেখানে একই এলাকার আটক দুই আসামিসহ আরো কয়েকজনের সাথে চয়ন দাসের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে আসামিরা চয়নকে খুন জখমের হুমকি দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হলেও আসামিরা মেনে নেয়নি। ২৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে আবার নামযজ্ঞানুষ্ঠান দেখতে যায় চয়ন। সেখান থেকে ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে সানতলা এলাকার পেপসি কোম্পানির ১ নম্বর গেটের সামনে পৌছানো মাত্র গ্রেপ্তার দুইজনসহ তাকে সহযোগি আরো কয়েকজনে চয়নের পথরোধ করে এলোপাতাড়ি মারপিট এবং ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের পিতা নয়ন দাস বাদী হয়ে ১২জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই রেজওয়ান আহম্মেদ গ্রেপ্তার দুই আসামির সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন

    September 14, 2026

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.