Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৫, ২০২৪

লাইসেন্স না থাকায় সাতক্ষীরায় দুটি ক্লিনিকে জরিমানাসহ বন্ধের নির্দেশ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা প্রতিনিধি সংবাদদাতা

লাইসেন্স না থাকায় সাতক্ষীরায় দুটি ক্লিনিককে ৯ হাজার টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে শহরের ঢাকা বিরিয়ানী হাউজে খাবারের মধ্যে মুরগির পাখনা থাকায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল দুপুরে শহরের খুলনা রোড মোড় সংলগ্ন ডিজিটাল হরমন ল্যাব, স্বপ্ন ক্লিনিক ও ঢাকা বিরিয়ানী হাউজে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ডিজিটাল হরমন সেন্টারের কোন অনুমোদন না থাকায় ৪ হাজার টাকা জরিমানাসহ অনুমোদন না পাওয়া পর্যন্ত বন্ধের নির্দেশ দেয়া হয় এবং স্বপ্ন ক্লিনিকের ডায়াগনস্টিকের অনুমোদন (লাইসেন্স) না থাকায় সেটিও বন্ধসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের খুলনারোড মোড়ের ঢাকা বিরিয়ানি হাউজের খাবারে মুরগির পাখনা থাকায় ৬ হাজার জরিমানা করা হয়।

তবে, ডিজিটাল হরমন ল্যাবের মালিক জাকির হোসেন বলেন, তিনি লাইসেন্সের জন্য আবেদন করেছেন। কিন্তু এখনো সেটি পাননি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অভিযান ডা. জয়ন্ত সরকারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ বলেন, অনুমোদন না পাওয়া পর্যন্ত কেউ প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। যারা অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.