Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে নিত্যপণ্যের দামে নাকাল মানুষ

banglarbhoreBy banglarbhoreMarch 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা

অভয়নগরে নিত্যপণ্যের বাজার চড়া। মাত্র কয়েকদিন পরেই পবিত্র রমজান। এ সময় নিত্যপন্যের চড়া মূল্যে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ।

সোমবার সকালে উপজেলার নওয়াপাড়া বাজার ও আশে পাশের কয়েকটি বাজার ঘুরে দেখা দ্রব্যমূল্যের দামের লাগামহীন চিত্র। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বিভিন্ন নিত্যপণ্য মালামাল মজুদ করে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছে বলে অভিযোগ ক্রেতাদের।

বাজার ঘুরে দেখা গেছে, দাম বেড়েছে প্রায় সব পণ্যেরই। টিসিবির হিসাব অনুযায়ি উপজেলার নওয়াপাড়া বাজারে চাল কেজিপ্রতি বেড়েছে ৫ টাকা, আটা-ময়দা ও ডালের দাম কেজিতে ১০ টাকা, তেল প্রতি লিটার ৪ টাকা, একটি লাউয়ের দাম ৭০ টাকা, শিম প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা, প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। সব ধরনের সবজি কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৬৮০ টাকা থেকে বেড়ে এখন ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম কিছুটা কমলে চালের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে।

নিত্যপণ্যের হঠাৎ এমন দাম বৃদ্ধিতে চরম অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। তাদের দাবি ভরা মৌসুমে শীতকালীন সবজির দাম কম হওয়ার কথা, কিন্তুু বাজারের চিত্র ভিন্ন। জরুরি ভাবে নিত্য পণ্যের লাগামহীন দাম নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরসহ নিয়মিত বাজার মনিটরিং করা না করার অভিযোগ ও রয়েছে জন সাধারণের ভেতরে।

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ জানান, বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যহত আছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত বাজারে অভিযান পরিচালনা করছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন

    September 14, 2026

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.