Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা মার্চ ৫, ২০২৪

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা, বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন, মশাল প্রজ¦ালন, শপথ গ্রহণসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সকালে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান। এই প্রতিযোগিতায় বিশ^বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করবে। আগামী ১০ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতা সমাপ্ত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান বলেন, যবিপ্রবি গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন, খেলাধুলা ও পড়াশোনায় এগিয়ে গেছে। গবেষণার ন্যায় খেলাধুলাতেও যবিপ্রবি নেতৃত্ব দিচ্ছে। এই ধারা আগামীতেও যেন অব্যাহত থাকে, এই কামনা করি। বিশ্বাস

অনুষ্ঠানে শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাফিরুল ইসলাম, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার, অধ্যাপক ড. নাজমুল হোসেন, শরীরচর্চা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল কাফি, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, শাহিনূর রহমান, জাহাঙ্গীর আলম, শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তানভীর ফয়সালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারজানা নাসরিন ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর রায়হান রাকিব। অনুষ্ঠানে বিশেষজ্ঞ বিচারকদের পক্ষে শপথপাঠ করেন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার এবং খেলোয়াড়দের পক্ষে শপথ পাঠ করেন আবু কাওসার ও উম্মে হাফসা রুমকি। মশাল প্রজ্জ্বলন ও মাঠ প্রদক্ষিণ করেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী শিরিন আক্তার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.