Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ব্যাংক কর্মকর্তাদের সাথে পুলিশের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreMarch 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত যশোরের পুলিশ প্রশাসন। এ উপলক্ষে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যশোরের শহর ও শহরতলীর ৪১ টি বিভিন্ন ব্যাংক শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে গতকাল বেলা ১১ টায় এক মতবিনিময় যশোর কোতোয়ালি থানায় অফিসার ইনচার্জের রুমে অনুষ্ঠিত হয়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোরে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেলের জুয়েল ইমরান। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান ৪১ টি ব্যাংকের কর্মকর্তা ও ব্যবস্থাপকদের উদ্দেশ্যে বলেন, আসছে রমজান ও ঈদে ব্যাংকিং সেবায় যাতে কোন সমস্যা না হয় সে বিষয়ে পুলিশ প্রশাসন নজর রাখছে। ব্যাংকিং সময়ে লেনদেন সংক্রান্ত বিষয়ে পুলিশ কঠোরভাবে নজর রাখবে ও পুলিশ টহল জোরদার করা হবে। প্রত্যেক ব্যাংকে পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়ানো হবে। তাছাড়া কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে সে কারণে ব্যাংকে ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরাগুলো সচল রাখা হয়েছে। ব্যাংকের ভিতরে প্রতারক ছিনতাইকারী টানাবাজদের উপস্থিতি আশঙ্কা করলে ব্যাংক কর্মকর্তা ও ব্যবস্থাপকরা আইনশৃঙ্খলা বাহিনীকে জরুরি ভিত্তিতে অবগত করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় শহরতলীর ৪১ টি ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তা, সিনিয়র অফিসার ছাড়াও উপস্থিত ছিলেন, যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত একেএম সফিকুল আলম চৌধুরী, যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. রোকিবুজামান, যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর অপারেশন পলাশ বিশ্বাস, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর রেজাউল করিম, চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল আলিমসহ কোতোয়ালি থানার সিনিয়র সাব ইন্সপেক্টররা।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপক সিনিয়র অফিসাররা পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশংসা করে বক্তব্য রাখেন এবং পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক বিষয় প্রতিশ্রুতি দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.