Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় ইউপি উপ-নির্বাচন মূল প্রতিদ্বন্দ্বিতায় প্রিন্স-আশরাফ

banglarbhoreBy banglarbhoreMarch 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা

আগামী শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। সকলেই আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রিন্স আহমেদ এবং আশরাফ উদ্দীন। বোধখানা গ্রামের ভোটের উপর নির্ভর করছে জয়-পরাজয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, শুক্রবার ভোটকেন্দ্রে পৌঁছে দেয়া হবে নির্বাচনী সরঞ্জাম এমনটাই জানিয়েছেন রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার। ১২ ভোটকেন্দ্রে ১২ জন প্রিজাইডিং অফিসার, ৬০ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১২০ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
২৩ হাজার ১৬৩ জন ভোটারের মধ্যে ১১ হাজার ৫৯৬ জন পুরুষ এবং ১১ হাজার ৫৬৭ জন নারী ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন চেয়ারম্যান পদে উপনির্বাচনে রফি উদ্দিন আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রে ১ হাজার ৫২৭ জন পুরুষ এবং ১ হাজার ৫৪০ জন মহিলা ভোটার, বোধখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ০৪৯ জন পুরুষ এবং বোধখানা মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৯৪০ জন মহিলা ভোটার, কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ১৭৬ জন মহিলা-পুরুষ ভোটার, আল এক্বরা মডেল একাডেমী ভোট কেন্দ্রে ২ হাজার ২১৫ জন পুরুষ এবং এবং ২ হাজার ২৫৬ জন মহিলা ভোটার, গদখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভোটকেন্দ্রে ১ হাজার ৬০৮ জন পুরুষ ও মহিলা ভোটার, আব্দুল হাইয়ের চালের গোডাউন অস্থায়ী ভোটকেন্দ্রে ১ হাজার ৮৮২ জন পুরুষ ও মহিলা ভোটার, টাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৩১৬ জন পুরুষ ও মহিলা ভোটার, বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৬৩৮ জন পুরুষ ও মহিলা ভোটার এবং বামনালী-চাপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ০১৬ জন পুরুষ ও মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

গদখালী ইউনিয়নের গ্রামগুলোতে ৫ প্রার্থী ভোট প্রার্থনার জন্য চষে বেড়াচ্ছেন। তারা হলেন, আবুল কালাম আজাদ টেলিফোন মার্কা, প্রিন্স আহমেদ আনারস মার্কা, আশরাফ উদ্দীন অটোরিকশা মার্কা, ইমামুল হোসেন চশমা মার্কা এবং সাইফুর রহমান (এস এল সাইফ) মোটরসাইকেল মার্কা। ইউনিয়নের ভোটাররা জানিয়েছেন, বোধখানা গ্রামের ভোটারদের উপরেই নির্ভর করে চেয়ারম্যান প্রার্থীর জয়লাভ। এখন ওই গ্রামে একজন প্রার্থী থাকায় ভোটের হিসেব কি হবে তা বলা মুশকিল।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিন্স আহমেদ আনারস প্রতীকে দ্বিতীয় অবস্থানে ছিলেন এবং নৌকা প্রতীকের প্রার্থী আশরাফ উদ্দীন তৃতীয় অবস্থানে ছিলেন। চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী (মরহুম) শাহজান আলী মোড়ল।
শনিবার ভোটযুদ্ধে প্রিন্স আহমেদের আনারস মার্কা এবং আশরাফ উদ্দীনের অটোরিক্সা মার্কার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটারদের অভিমত।

প্রিন্স আহমেদ জানান, নির্বাচনে কারচুপি এবং পেশি শক্তি না থাকলে, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
আশরাফ উদ্দিনের মোবাইলে দীর্ঘক্ষণ যোগাযোগ করা হলে ফোন রিসিভকারি জানান- কাকু মিটিং এ আছেন।
গদখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১১ হাজার ৫৯৬ জন পুরুষ এবং ১১ হাজার ৫৬৭ জন মহিলা ভোটারসহ সর্বমোট ২৩ হাজার ১৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
১২ জন প্রিজাইডিং অফিসার, ৬০ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১২০ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল (৬০) ৭ নভেম্বর ২০২৩ ট্রেনে কাটা পড়ে মারা যান।
গতকাল বিকেলে ঝিকরগাছা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে শুক্রবার নির্বাচনী সরঞ্জামাদি নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছে দেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন

    September 14, 2026

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.