Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে দুই চোর গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreMarch 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছেন। এ সময় চোরাই মোটরসাইকেল কিনতে আসা যুবক পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর শেখপাড়ার শহিদুল ইসলাম ওরফে শহিদ ও যশোরের শার্শা উপজেলার বড় বসন্তপুর গ্রামের নাজিম উদ্দিন ওরফে নিত্ত। এ সময় মোটরসাইকেল কিনতে আসা ওই চক্রের সদস্য মাগুরা জেলার মহম্মদপুর থানার হৃদয় হাসান ওরফে সেলিম পালিয়ে যায়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম আজ (বৃহস্পতিবার) দুপুরে কোতয়ালি থানায় মামলা করেন।

এ মামলায় এসআই উল্লেখ করেন, বুধবার রাত ১১ টার পর শহরের মণিহার মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান শহরের বকচর টিবি হাসপাতালের সামনে এক ব্যক্তি চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাইক্রোবাসযোগে রওয়ানা হই। রাত সোয়া ১১ টায় ওই স্থানে পৌছালে ডিবি পুলিশ টের পেয়ে সেখানে থাকা তিন ব্যক্তি তাদের কাছে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর একপর্যায় শহিদুল ইসলাম ওরফে শহিদ ও নাজিম উদ্দিনকে হাতেনাতে আটক করে। আটকদের সহযোগী হৃদয় হাসান ওরফে সেলিম পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা পুলিশকে জানান, তারা উদ্ধারকৃত বাজাজ ১২৫সি সিসি মোটরসাইকেলটি খুলনা পাইকগাছা থানার এলাকা থেকে চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। চোরাই মোটর সাইকেলটি ক্রয় করার জন্য পলাতক আসামি সেলিম আসে।

এ সময় শহিদের দখল হতে পুলিশ দু’টি মাস্টার চাবি উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার ৭ মার্চ দুপুরে আদালতে সোপর্দ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন

    September 14, 2026

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.