Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
  • যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল
  • শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক
  • কেশবপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি মোক্তার আলী, টেকসই সমাধানের আশ্বাস
  • বেনাপোল বন্দরের শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় প্রসাধনী ও শাড়ি
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৮, ২০২৪

শ্যামনগরে আগুন লেগে একই পরিবারের ২ ঘর পুড়ে ছাই

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর প্রতিনিধি

জেলার শ্যামনগরে আগুন লেগে একই পরিবারের দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারটির।

বুধবার রাত ৮টার দিকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা কার্তিক মণ্ডল জানান, সন্ধ্যার পরে আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম। হঠাৎ করেই বাড়িতে আগুন লাগে। এতে দুইটি ঘরে যা কিছু ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকাসহ ১৪ মণ ধান, ৪ মণ চাল, ব্যবহার্য জিনিসপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার জানান, সন্ধ্যার পরে কার্তিক মণ্ডলের বাড়ির সবাই ওয়াপদায় ছিল। উপকূলীয় এলাকায় সবাই অবসর সময়ে ওয়াপদায় জড়ো হয়েই গল্প করে। হঠাৎ তাদের বাড়িতে আগুন লাগে। ধারণা করা হচ্ছে বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। তখন আমরা ক্লাবে ছিলাম। খবর পেয়ে সেখানে যেতেই সব পুড়ে ছাই হয়ে যায়। আমরা ঘটনাস্থল থেকে ৩৭ হাজার টাকার পুড়ে যাওয়া নোট উদ্ধার করেছি। এছাড়া তাদের ঘর রক্ষিত ধান-চালসহ সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।

এদিকে, কার্তিক মণ্ডলের বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জমান, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল

শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.