Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন
  • শার্শার কায়বা ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
  • মেয়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি হলো না: সিরাজুল-কোহিনুরের শেষ আশ্রয় পাশাপাশি দুটি কবরে
  • যশোরে ইয়াবাসহ আটক ১
  • এক নিমেষে শেষ একটি পরিবার : পাশাপাশি তিন কবরে চিরনিদ্রায় শায়িত বাবা-নাতনি ও ছেলে
  • নানাবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশু জান্নাতের
  • কেশবপুরে ঈদের ছুটির ভেতরেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা বিভাগের সেবা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এক সপ্তাহে বেনাপোল বন্দর দিয়ে এলো ১৪০৩ টন ছোলা

banglarbhoreBy banglarbhoreমার্চ ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা

দেশের বাজারে মূল্যবৃদ্ধি রোধে গত এক সপ্তাহে আমদানি করা হয়েছে ১৪শ’ ৩ মেট্রিক টন ছোলা। টিসিবির আওতায় নিম্ন-আয়ের মানুষদের জন্য সরকারি পর্যায়ে ৪০০ মেট্রিক টন এবং বেসরকারি পর্যায়ে এক হাজার তিন মেট্রিক টন আমদানি করা হয়েছে। বর্তমানে ছোলার বাজার দর কেজি প্রতি একশ টাকার বেশি। টিসিবির আওতায় ভর্তুকি দিয়ে নিম্ন আয়ের মানুষদের তা ৫৫ টাকায় দেয়া হবে।

সাধারণ ক্রেতারা আশা করছেন, সরকারিভাবে আমদানির ফলে বাজারে ছোলার দাম কমে আসবে। তারা জানান, রমজানের আগে নিত্যপণ্যের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট না ভাঙলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না।

গতকাল সকালে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, ভারত থেকে পাঁচটি চালানের বিপরীতে সরকারি ও বেসরকারি পর্যায়ে এই স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে এক হাজার ৪০৩ মেট্রিক টন ছোলা আমদানি করা হয়েছে। এসব ছোলার গুণগত মান নির্ণয় করে তা ছাড় দেওয়া হয়েছে। বেসরকারিভাবে ছোলা আমদানির পাশাপাশি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আওতায় চার হাজার মেট্রিক টন কাঁচা ছোলা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি আরও জানান, ছোলার আমদানি খরচ প্রতি কেজি ৮৫ টাকা পড়ছে। ভর্তুকি দিয়ে ৫৫ টাকা দরে খোলাবাজারে টিসিবির কার্ডধারীদের মধ্যে বিক্রি করা হবে। এ ছাড়াও রমজানের মধ্যে ছোলার পাশাপাশি ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি ও খেজুর বিক্রি করবে টিসিবি।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম (ট্রাফিক) বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে ছোলাসহ বিভিন্ন খাদ্যদ্রবের আমদানি বেড়েছে। বন্দর থেকে যাতে এসব পণ্য দ্রুত ছাড় হয় সে জন্য কর্তৃপক্ষ কাজ করছে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ২৫, ২০২৬

শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন

মার্চ ২৪, ২০২৬

শার্শার কায়বা ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মার্চ ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.