Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন
  • শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা
  • নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
  • যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (ভিডিও সহ)
  • নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
  • সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
  • জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
  • মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোরআন শিক্ষার্থী এতিম শিশুদের সম্মানে যশোর জেলা বিএনপি ইফতার

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৩, ২০২৪Updated:মার্চ ১৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

রমজানের দ্বিতীয় দিনে যশোরে কোরআন শিক্ষার্থী, ওলামা-মাশায়েখ ও এতিম শিশুদের সম্মানে ইফতার মাহফিল করেছে জেলা বিএনপি। গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মুসলিম সংখ্যা গরিষ্ঠ এই দেশের ওলামা-মাশায়েখরাও প্রতিনিয়ত সরকারের নির্যাতনের শিকার হয়েছেন।

কোরআন শিক্ষার্থী এতিম শিশুদের সম্মানে যশোর জেলা বিএনপি ইফতারযশোর শহরসহ দেশের খ্যাতিনামা আলেমদেরকে মিথ্যা মামলা জড়িয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। শাপলা চত্বরের নির্মম নিষ্ঠুরতার কথা তারা ভুলে যাননি। আজও দেশের ওলামা-মাশায়েখগণ প্রতি পদে পদে ধর্ম পালনে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন।

তিনি বলেন, সকল ধর্মের মানুষ বিনা বাধায় তার নিজ নিজ ধর্ম পালন করবে, বিএনপি এই স্বাধীনতায় বিশ্বাসী। দলটি যতবারই ক্ষমতায় এসেছে প্রতিবারই সকল ধর্মের মানুষের পাশে থেকেছে। নির্বিঘেœ তাদের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে। আজকে যারা কোরআন শিক্ষা গ্রহণ করছে। একদিন সেই কোরআনের আলোয় সমাজ আলোকিত হবে। সকল ধরণের অন্যায়, অবিচার এবং দূরাচার থেকে সমাজ মুক্ত হবে।

কোরআন শিক্ষার্থী এতিম শিশুদের সম্মানে যশোর জেলা বিএনপি ইফতারইফতার পূর্বে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। গুরুত্বর অসুস্থ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। এছাড়া দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী তরিকুল ইসলামসহ জেলার বিএনপির প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

কোরআন শিক্ষার্থী এতিম শিশুদের সম্মানে যশোর জেলা বিএনপি ইফতারদোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাব, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. মো. ইসহক, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধূরী মুুল্লুক চাঁদ,সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুখ হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন

মে ১২, ২০২৬

শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা

মে ১২, ২০২৬

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২

মে ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.