Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
  • যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল
  • শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক
  • কেশবপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি মোক্তার আলী, টেকসই সমাধানের আশ্বাস
  • বেনাপোল বন্দরের শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় প্রসাধনী ও শাড়ি
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৩, ২০২৪

নেংগুড়াহাটে জোরপূর্বক জমির পাঁকা ধান কেটে নেয়ায় থানায় অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ধোপাডাংগা গ্রামের জাকির হোসেন নামের এক ব্যক্তির কেনা সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে, এমনকি ওই জমি থেকে জোরপূর্বক। সন্ত্রাসী বাহিনী দিয়ে পাঁকা ধান কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায় উপজেলার ধোপাডাংগা, রত্নেশ্বরপুর গ্রামের জাকির হোসেনের ২০১নম্বর রত্নেশ্বরপুর মৌজার ২৮.৫ শতক জমি রয়েছে। কিন্তু স্থানীয় গোপীকান্তপুর গ্রামের আজিবর রহমান ও হায়দাারের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করলে জাকির হোসেন বাদী হয়ে যশোর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা জারির মামলা করেন। ওই মামলায় জাকির হোসেনের দখলে আছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ।

এদিকে আজ (বুধবার) সকাল ১০ টার দিকে, রত্নেশ্বরপুর গ্রামের আজিবর, হায়দার আলী, জিয়া, ইকরাম হোসেন, গৌপীকান্তপুর গ্রামের আনছার আলীসহ ও ধোপাডাংগা গ্রামের মসজিদ কমিটির সভাপতি দুর্ধর্ষ সন্ত্রাসী আব্দুল হালিমের নেতৃত্বে ১৫-২০জন ধারালো অস্ত্র নিয়ে ওই জমি থেকে পাঁকা ধান কেটে আজিবরের বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে মোবাইল ফোনে আব্দুল হালিম বলেন, আমি ওই জমির ধান কাটতে যাব কি জন্য। পুলিশ ওই জমির ধান কেটে মসজিদে দিয়েছে। ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মফিজুর রহমান বলেন, হালিমের অত্যাচারে ওই এলাকার জনগণ অতিষ্ঠিত। ভুক্তভোগী জাকির হোসেন জানান, আমার জমি থেকে প্রায় ৩০ মণ ধান কেটে নিয়েছে। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে গ্রামবাসী বারবার চেষ্টা করেও কোন সুরাহা না হওয়ায় জাকির হোসেন বাদী হয়ে আজিবর, হায়দার আলীসহ ৫ জনকে আসামি করে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল

শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.