Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলের রেশমা হিজড়া খুনের রহস্য উদঘাটন আটক ফারুকের স্বীকারোক্তি

banglarbhoreBy banglarbhoreMarch 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বন্ধু জাফরের বিরুদ্ধে আদালতে মামলা করে রেশমা হিজড়া। ওই মামলায় সাক্ষী করা হয় ফারুককে। কিন্তু ফারুক আদালতে সাক্ষী দিতে রাজি হননি। এতে করে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরণের হুমকি দেয় রেশমা। এছাড়াও তাদের মধ্যে পূর্বশক্রতা ছিলো। এ বিরোধের জেরেই রেশমাকে হত্যা করা হয়েছে বলে বুধবার আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত ফারুক হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই শংকর বিশ্বাস।

জবানবন্দিতে ফারুক হোসেন বলেছেন, রেশমা ও তার আরেক বন্ধু জাফর একসাথে সীমান্ত এলাকায় মাদকের ব্যবসা করতেন। কিন্তু রেশমা গোপনে জাফরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিতেন। পরবর্তিতে তাকে ছাড়িয়েও আনতেন রেশমা। এক মাধ্যমে বিষয়টি জানতে পারে জাফর। এতে করে রেশমার ওপর ক্ষিপ্ত হন জাফর। পরিবর্তীতে জাফরের ভয়ে বেনাপোল এলাকার সোহাগের বাড়ি ভাড়া নেন রেশমা। জাফর ক্ষিপ্ত হয়ে সে বাড়িতে গিয়ে কুপিয়ে জখম করে রেশমাকে। পরে এ ঘটনায় আদালতে মামলা করেন রেশমা।

ওই মামলায় সাক্ষি করা হয় আটক ফারুককে। কিন্তু ফারুক মামলায় সাক্ষ্য দিতে রাজি হয় না। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি ধামকি দিয়ে আসছিলেন রেশমা। এছাড়া এলাকার বিভিন্ন লোকজনকে নানাভাবে হয়রানি করত রেশমা। যে কারণে লোকজন অতিষ্ঠ হয়ে পড়েন। এরই জের ধরে ঘটনার দিন রাতে কৌশলে কাগজপুকুর কেন্দ্রীয় কবরস্থানের পাশে ডেকে এনে শ্বাসরোধে তাকে হত্যা করেন ফারুকসহ জাফর, রুবেল, সাগর, টিটো, আল মামুন, শরীফ, আতাউল্লাহ ও হোসাইন। হত্যার পর লাশ বস্তাবন্দি করে কবরস্থানে পুঁতে রেখে চলে যায় সবাই।

গত ১১ মার্চ বিকেলে হত্যার সাথে জড়িত ফারুককে আটক করে ডিবি পুলিশ। পরে কবরস্থানে পুঁতে রাখা রেশমার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. মফিজুল ইসলাম ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। বুধবার আদালতে ফারুককে সোপর্দ করলে হত্যার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.