Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৪, ২০২৪

পাট শিল্পকে উন্নত করতে হবে : এমপি বাবুল

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

পাট একটি অর্থকরী ফসল। সেই ফসলের অনেক চাহিদা রয়েছে দেশ ও বিদেশে। দেশ থেকে পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান। তাই দেশীয় সম্পদ পাট শিল্পকে উন্নত করতে হবে। পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে কৃষককে সহযোগিতা করতে হবে। ফিরিয়ে আনতে সোনালী আঁশের স্বর্ণালী যুগ। যশোরের অভয়নগরে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এ কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় সম্পদের উপর নির্ভর হতে আহবান করেছেন। সেই আহবানে সাঁড়া দিয়ে আমাদের কৃষক ভাইয়েরা দিনরাত পরিশ্রম করে ফসল উৎপাদন করছেন। তাই পাট শিল্পের ব্যবহার সর্বত্র ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে পাট বীজ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কৃষক ভাইয়েরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়।

কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, এবার নওয়াপাড়া পৌর এলাকার ২০ জন ও ইউনিয়ন পর্যায়ের ১৮০ জনকে এক কেজি পরিমাণ পাট বীজ দেয়া হবে। এর আগে একই সভাকক্ষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.