Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
  • যশোরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শশুর বাড়ির লোকজনের মারপিটে  জামাই’র চোখ নষ্ট, মামলা

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক

যশোরের শার্শায় শ্বশুর বাড়িতে স্ত্রীকে আনতে গিয়ে বেধড়ক মারপিট ও গুরুতর জখমের শিকার হয়েছেন জামাই। এতে করে তার একটি চোখ আজজীবনের মত নষ্ট হয়ে গেছে। নিরুপায় হয়ে আজ (বৃহস্পতিবার) তিনি যশোর আদালতে মামলা করেছেন।

বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া শার্শা থানার ওসিকে অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলাটি করেছেন শার্শা উপজেলার কাঠশিকরা (নাভারন) গ্রামের জাহাঙ্গীর হোসেন।

আসামিরা হলেন, একই গ্রামের তাজরুল ইসলাম, মুক্তার হোসেন, আক্তার হোসেন, মৌসুমি খাতুন ও আকলি খাতুন।

মামলায় ভুক্তভোগী উল্লেখ করেছেন, তিনি ফুটপাতে ফলবিক্রি করে জীবিকা নির্বাহ করেন। আসামিরা সকলেই তার শ্বশুরবাড়ির আত্মীয়। তার স্ত্রী ছাবিনা বেগমের সাথে মনোমালিন্য হয়। কিছুদিন আগে গত বছরের ১ আগস্ট ছাবিনা তার বাবার বাড়ি চলে আসে।

২০২৩ সালের ৮ আগস্ট তিনি শ্বশুড়বাড়িতে যান স্ত্রীকে আনতে। রাত ১০টার দিকে আসামিদের সাথে তার কথাকাটাকাটি হয়। একপর্যায় তাজরুল ইসলাম তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে আঘাত করে। এ সময় অন্যরা লোহার রডসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

পরে আশপাশের লোকজন এসে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চোখের নিচে চারটি সেলাই করে। পরবর্তীতে তাকে ইসপাহানি চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন সেখানে চিকিৎসা নেয়ার পরও কোনো লাভ হয়নি। পরে ডাক্তার জানিয়ে দেয় বাদীর বামচোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। শেষমেষ তিনি আদালতে এই মামলা করেন।

বিচারক অভিযোগ আমলে নিয়ে শার্শা থানাকে এজাহারের নির্দেশ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি

মার্চ ২৫, ২০২৬

যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.