Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইউএনও’র হস্তক্ষেপে অবশেষে নিজ বাড়িতে ফিরলেন বৃদ্ধ ও তার পরিবার

banglarbhoreBy banglarbhoreMarch 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা প্রতিনিধি

উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সহযোগিতায় মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাস (৮০) এক বছর পর নিজ বাড়িতে পুনরায় বসসাসের সুযোগ পেলেন। গতকাল দুপুর ১২টার দিকে শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন ও সিংড়া ফাঁড়ির আইসি এসআই মুনসুর আলীকে সাথে নিয়ে হাজির হন বীরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়িতে।

সেখানে স্থানীয়দের উপস্থিতিতে সকলের কথা শুনে বৃদ্ধ ও তার স্ত্রীকে সেখানে তার নিজগৃহে বসবাসের ব্যবস্থা করে দেন। এবং তাদেরকে বসবাস করতে কোন প্রকার বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ার করে দেন।

উল্লেখ্য, বীরেন্দ্র নাথের দুই পুত্র বিধান বিশ্বাস ও বিনয় বিশ্বাস(মৃত)। বড় পুত্রের একমাত্র পুত্র বিবেক বিশ্বাসকে ৬ একর, বিনয়ের ছোট বউয়ের একমাত্র পুত্র বন্ধন বিশ্বাসকে ৬ একর ও নিজ স্ত্রীকে দেড একর জমি লিখে দেন বীরেন্দ্র নাথ। বিনয়ের বড় বউয়ের একমাত্র পুত্র তার মাকে নিয়ে মাগুরা থাকার কারণে দাদুর জমি থেকে বঞ্চিত হন।

কিন্তু বিনয় বিশ্বাস সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার পর হিন্দু রীতিতে বাবার সৎকার করার জন্য গ্রামের লোকজন তার পুত্র রেলিন বিশ্বাসকে নিয়ে আসেন। এ সময় স্থানীয় মাতব্বর ও ওই পরিবার নানা ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। যার ফলে একসময় বীরেন্দ্র নাথ ও তার স্ত্রী বাড়ী ছেড়ে মেয়ের বাড়ি বসবাস শুরু করেন। এ ঘটনার একবছর পরে শালিখার ইউএনও এবং ওসির হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।

ইউএনও এবং ওসির এধরনের মানবিক কর্মকান্ডে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ

    September 15, 2026

    পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

    September 15, 2026

    অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.