Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন
  • শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা
  • নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
  • যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (ভিডিও সহ)
  • নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
  • সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
  • জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
  • মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে ভোক্তা অধিকার দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ প্রতিনিধি

শতকরা পাঁচ টাকার কমে ভোক্তা পর্যায়ে ওষুধ বিক্রি করলে তাকে জবাবদিহিতা ও জরিমানা করে থাকেন কালীগঞ্জ উপজেলা ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বিসিডিএস। সংগঠনটির নিয়ম বহির্ভুত আইনে লঙ্ঘিত হচ্ছে ভোক্তাদের অধিকার। বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভায় অভিযোগ উত্থাপিত হওয়ায় বিসিডিএস’র নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মোবাইল কোর্টের ঘোষণা দিলেন কালীগঞ্জ ইউএনও।

গতকাল উপজেলা পরিষদে এক সভাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ওষুধ ব্যবসায়ীদেরকে ভোক্তা হয়রানি রোধে জনদুর্ভোগ আইন পরিবর্তন করতে হবে। আজ থেকে যে কোন ফার্মেসি সামান্য লাভে বা কম রেটে ওষুধ বিক্রয় করতে পারবে। বিসিডিএস কমিটিকে ফার্মেসি থেকে জরিমানা আদায় না করার নির্দেশনা প্রদান করেন। সেই সাথেই তিনি নিয়মের ব্যত্যয় ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও ঘোষণা দেন।

সভায় অন্যান্যের মধ্যে রাখেন, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা খায়রুল হক, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শিবু পদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, পৌর ব্যবসায়ী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু সাহা ও আকিদুল ইসলাম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন

মে ১২, ২০২৬

শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা

মে ১২, ২০২৬

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২

মে ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.