Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৭, ২০২৪

যবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রাাসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয় সূর্যোদয়ক্ষণে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ (রোববার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। সকাল পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী সমিতি জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। একইসঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ, যবিপ্রবি সাংবাদিক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।

জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী অনুষ্ঠিত এ সকল কর্মসূচিতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, ডিন অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ড. মুনিবুর রহমান, অধ্যাপক ড. হাফিজ উদ্দিন, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরীয়া ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতির পিতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যবিপ্রবির ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. জহুরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.