Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডিবি পুলিশ পরিচয়ে ৫শ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে দুইজন আটক

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ডিবি পুলিশ পরিচয়ে একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ৫শ’ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শহরের দড়াটানা এলাকা থেকে যশোরের ডিবি পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন, সদর উপজেলার চাঁচড়া তেতুঁলিয়া গ্রামের বিপ্লব হোসেন (২৮) এবং শহরের কারবালা এলাকার রিমন হোসাইন (২৮)।

মাগুরা সদর উপজেলার গোপাল গ্রামের আব্দুর রহিম মিয়া (২৬) জানিয়েছেন, তিনি ঢাকার ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সিভিল ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছেন। গত ১৫ মার্চ রাতে তিনি যশোরের পুলেরহাট এলাকায় ভগ্নিপতি রিয়াজের ভাড়া বাড়িতে আসেন।

গত শনিবার সন্ধ্যার দিকে যশোর শহরের দড়াটানায় আসেন। রাত সোয়া নয়টার দিকে পায়ে হেঁটে ওই দুইজন এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।

এ সময় আব্দুর রহিমের পকেটে কি আছে জানতে চায় ওই দুর্বৃত্তরা। কিছু নেই জানানোর পরও তারা পকেট তল্লাশি করে মানি ব্যাগে ৫শ’ টাকার একটি নোট পায়। সেটি তারা নিয়ে নেয়।

তিনি তাদের কাছে অনেক অনুনয় বিনয় করলেও টাকা ফেরৎ দিতে রাজি হয় না। সে সময় ডিবি পুলিশের একটি দল ওই পথ দিয়ে যাচ্ছিল। তারা বিষয়টি দেখতে পেয়ে দাঁড়ালে তিনি তাদের সব জানান। পরে ডিবি পুলিশ ওই দুইজনকে আটক করে।

এরপরে তাদের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। সেই সাথে তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনসেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই সাথে ছিনিয়ে নেয়া একটি পাঁচশ টাকা নোট উদ্ধার করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি

মার্চ ২৫, ২০২৬

যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.