Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৭, ২০২৪

বাঘারপাড়ার লিমা হত্যা : শ্বশুর-শাশুড়িসহ গ্রেপ্তার : ৩

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়ায় গৃহবধূ লিমা খাতুন (২০) হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন, বাঘারপাড়ার বহরামপুর গ্রামের বাসিন্দা নিহতের শ্বশুর সাইদুর রহমান (৬০), শাশুড়ি শরিফা বেগম (৫০) এবং মামাতো দেবর ছবুর হোসেন (৪২)। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিহতের স্বামী সালমান এখনও পলাতক রয়েছে।

র‌্যাব জানিয়েছে, ২০১৯ সালের ১২ মে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে সালমান এবং একই গ্রামের আবুজার ফকিরের মেয়ে লিমা খাতুন। মাস কয়েক অজ্ঞাত স্থানে একত্রে থেকে সালমান বাড়ি নিয়ে উঠে লিমাকে। এরপর থেকে শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের সম্মুখীন হন লিমা। ৫ লাখ টাকা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে। লিমা টাকা দিতে অস্বীকার করায় তাকে নানাভাবে নির্যাতন চালানো হতো। একপর্যায়ে লিমা এক বছরের মাথায় ২০২০ সালের ২৭ মে কীটনাশক পানে আত্মহত্যা করেন। বিষয়টি লিমার পরিবারের লোকজন মেনে নিতে না পারায় তারা আদালতে পিটিশন মামলা করেন। আদালতের নির্দেশে ওই বছরের ৯ নভেম্বর পিটিশনটি নিয়মিত মামলা হিসেবে বাঘারপাড়া থানায় রেকর্ড করা হয়।

এই মামলায় সকল আসামি পরবর্তীতে আদালত থেকে জামিন পান। কিন্তু আদালতে ফের হাজিরা না দেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.