Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে হরিহর নদীর পাড় ধসে বসতঘর বিলীন, পাশে প্রশাসন ও সেনাবাহিনী
  • শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • যশোরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে সহযোগী সংস্থাগুলোর সাথে মতবিনিময়
  • যশোরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলা: আসামি গ্রেফতারে আল্টিমেটাম
  • যশোরে ১৪ দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ শুরু
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৮, ২০২৪

যশোরে নগর স্বেচ্ছাসেবক দলের ইফতার অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক: যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গেল ৭ জানুয়ারি জনগণ তারেক রহমানের আহ্বানে আকুণ্ঠ সমর্থন জানিয়ে ভোট বর্জনের করেছিল। আর ক্ষমতাসীনরা বিভিন্ন ভাতা ভোগী দুই কোটি জনগোষ্ঠীকে পেশি শক্তি প্রয়োগ করেও তাদেরকে ভোটার মাঠে নিতে ব্যর্থ হয়েছিল। এটি বিএনপির আন্দোলনের যৌক্তিকতা ও ন্যায্যতা এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আকুণ্ঠ সমর্থন প্রমাণ করে। গতকাল তিনি নগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিষ্কন্টক না হওয়া পর্যন্ত এবং জনগণের সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।
ইফতার পূর্বে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ,সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, এ কে শরফুদ্দৌলা ছোটলু , নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসৗ বেগম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, যুগ্ম-আহ্বায়ক ইকরামুল কবির সুমন, ইমরান হোসেন বনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে হরিহর নদীর পাড় ধসে বসতঘর বিলীন, পাশে প্রশাসন ও সেনাবাহিনী

শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

যশোরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে সহযোগী সংস্থাগুলোর সাথে মতবিনিময়

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.