Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপশহর ডি ব্লক প্রাথমিক বিদ্যালয়র প্রাক্তণ শিক্ষক আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • খুলনা জেলা পরিষদ দুর্নীতি মুক্ত ঘোষণা দিলেন প্রশাসক বাপ্পী
  • দল বদলে প্রভাব বিস্তার: চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বেপরোয়া শাহ আলম
  • রামপাল সচেতন নাগরিক সমাজের কমিটি গঠন আহবায়ক জালাল উদ্দিন সদস্য সচিব সবুর রানা
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষার্থীকে মারপিট : যবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৯, ২০২৪Updated:মার্চ ১৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি’র) প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সিডিএম বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত বিভাগের শিক্ষার্থী সুমন কুমার মন্ডল এর নেতৃত্বে ‘যবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদ কর্তৃক সিডিএম বিভাগের শিক্ষার্থী সুমন কুমার মন্ডলকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার প্রতিবাদে’ এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে যবিপ্রবির ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি কর্তৃক অনতিবিলম্বে ঘটনার তদন্তপূর্বক যবিপ্রবির রোটারাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদের স্থায়ী বহিস্কারের দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাফিজ উদ্দিন উক্ত মানববন্ধন কর্মসূচি স্থলে আসেন এবং তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের কাছে উপস্থাপন করবেন। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

উল্লেখ্য, গত ৭ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আরণ্যক অনুষ্ঠানের পুরানো রঙ করা ককশিট কুড়িয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীকে সুমন কুমার মন্ডলকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার অভিযোগ ওঠে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

উপশহর ডি ব্লক প্রাথমিক বিদ্যালয়র প্রাক্তণ শিক্ষক আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান

মার্চ ২৮, ২০২৬

খুলনা জেলা পরিষদ দুর্নীতি মুক্ত ঘোষণা দিলেন প্রশাসক বাপ্পী

মার্চ ২৮, ২০২৬

দল বদলে প্রভাব বিস্তার: চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বেপরোয়া শাহ আলম

মার্চ ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.