Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন
  • শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা
  • নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
  • যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (ভিডিও সহ)
  • নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
  • সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
  • জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
  • মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

সাতক্ষীরায় সাফ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক প্রন্তিকে সংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreমার্চ ২০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাফ অনুর্ধ্ব-১৯ নারী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক আফিঈদা খন্দকার প্রন্তিকে বরণ করে নিয়েছে সাতক্ষীরাবাসী।

আজ (বুধবার) বেলা সাড়ে ১১ টায় তালতলা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে বরণ করে নেন জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

এরপর সুসজ্জিত গাড়িতে করে প্রন্তিকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা। এ সময় তাকে একঝলক দেখতে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উষ্ণ সংবর্ধনা শেষে প্রন্তি বলেন, সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা কখনও কল্পনা করতে পারিনি। পবিত্র রমজান মাসেও আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত।

সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। আমাকে আমার বাবা মা সব সময়ে আমাকে অনুপ্রেরণা যুগিয়েছ বলেই আমি আজ এখানে পৌঁছাতে পেরেছি। পরিবারের সকলের পাশাপাশি সাতক্ষীরাবাসীর সর্মথন ছিলো। আমি সাতক্ষীরার মেয়ে হয়েও বিশ্বের কাছে আমার দেশের নাম খেলার মাধ্যমে উপস্থাপন করতে পেরে আমি গর্বিত।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী, কার্যনির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, ক্রীড়া সংগঠক কাজী কামরুজ্জামান, শিমুন সামস, জেসমিন আক্তার চন্দন, প্রন্তি পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন

মে ১২, ২০২৬

শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা

মে ১২, ২০২৬

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২

মে ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.