Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মরা গাছে মরণ ফাঁদ

banglarbhoreBy banglarbhoreMarch 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর

কেশবপুরে পশুহাটের ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে গরু-ছাগল বেঁচাকেনা করছেন। হাটে বড় বড় মরা গাছের কারণে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে ঐ আতঙ্ক।

পশুহাটে গিয়ে দেখা গেছে খুলনা বিভাগের
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দ্বিতীয় বৃহত্তর পশুহাট হিসেবে পরিচিত এই হাটে গতকাল বিকেলে সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিনের পৌর কর্তৃপক্ষ হাট এলাকার মরা গাছ অপসারণ না করায় সেগুলি যেকোন সময় বেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মরা গাছ অপসারণ না করায় হাটে পশু বিক্রি করতে আসা ব্যবসায়ীদের ভেতর তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। হাট কর্তৃপক্ষকে মরা গাছ সম্পর্কে অবহিত করেও হাট ইজারাদার কোন সুরহা পাননি বলে অভিযোগ রয়েছে।

কেশবপুর পৌরসভা পশুহাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পৌর শহরের মাইকেল গেটের পাশে আনুমানিক ৮ বিঘা জমির উপর এ পশুহাটটি অবস্থিত।

প্রতি সপ্তাহের সোম ও বুধবারে এখানে পশুহাট বসে, দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহত্তর এ হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু-ছাগল বেচাকেনা করার জন্য হাজারও ক্রেতা-বিক্রেতা আসেন। হাটের ভেতরে থাকা বড় বড় অন্তত ১৭টি শিশু (রেইনট্রি) গাছ দীর্ঘদিন ধরে মারা গিয়ে ঝু৭কিপূর্ণ অবস্থায় রয়েছে।

হাটে গরু বিক্রি করতে আসা উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের ব্যাপারি বাবুল আক্তার বলেন, একটু বাতাস হলেই মরা গাছের ছোট ছোট ডালপালা ভেঙ্গে পড়ে। ভয়ে অনেকেই এ হাটে এখন গরু-ছাগল বিক্রি করতে আনে না। যারা গরু-ছাগল নিয়ে আসে তারাও মরা গাছের কারণে পশু নিয়ে আতঙ্কে থাকে। হাটে গরু বিক্রি করতে আসা উপজেলার বায়সা গ্রামের মশিয়ার সরদার বলেন, সম্প্রতি মরা গাছের একটা ডাল ভেঙ্গে হাটের ভেতরে থাকা বিদ্যুতের তারের উপর পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন হাটুরেরা।

গরু কিনতে আসা পাশের মনিরামপুর উপজেলার বিল্লাল হোসেন বলেন, একবার হাটের পাশঘরের ছাদের উপর নামাজ পড়ার সময় ডাল ভেঙ্গে পড়েছে, অল্পের জন্য বেঁচে গেছি।

একই উপজেলার ত্রিপুরাপুর গ্রামের মতিয়ার রহমান বলেন, কখন ডাল ভেঙ্গে পড়ে, কখন কি হয় এ ধরনের আতঙ্ক নিয়ে আমাদের হাটের ভেতর দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হয়।

এ ব্যাপারে কেশবপুর পৌরসভা পশুহাট মালিক ইকবাল হোসেন তোতা বলেন, হাটে থাকা আনুমানিক ১৭টি মরা শিশু (রেইনট্রি) গাছ অপসারণের জন্য পৌর মেয়রসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোন সুরাহা হয়নি।

এ বিষয়ে কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, পশুহাটের মরা গাছ অপসারণের বিষয়ে জেলা সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলেই গাছ অপসারণের ব্যবস্থা করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.