Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেশের সিংহভাগ মানুষ খাবার পাচ্ছে না : অনিন্দ্য ইসলাম অমিত

banglarbhoreBy banglarbhoreMarch 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পবিত্র মাহে রমজানেও দেশের জনগণ ভালো নেই। তারা সাহরি এবং ইফতারিতে কি খাবে সেই নিশ্চয়তাটুকু সরকার দিতে পারছে না।

আজকে নিম্ন থেকে মধ্যবিত্তরা কেবলমাত্র বেঁচে থাকার মত খাবারের আশায় টিসিবির লাইনে দাঁড়াচ্ছে। দেশের সিংহভাগ মানুষই আজ খাবার পাচ্ছে না।

বৃহস্পতিবার (২১মার্চ) যশোর নগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শহরে মুজিব সড়কস্থ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি খাদ্য সামগ্রী প্রদান করেন।

এসময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বর্তমান একদলীয় শাসকগোষ্ঠীর জনগণের ভোটের প্রয়োজন হয় না। যে কারণে জনগণের প্রতি তাদের নূন্যতম কোন দায়বদ্ধতা নেই। তারা জনগণকে ধারণ করে না। জনগণ বাঁচালো কি মরলো তাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না।

তিনি বলেন, দেশ ও জনগণের প্রতিটি সংকটে সর্বপ্রথম বিএনপিই সাধ্যমত সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। আগামীতেও পাশে থাকবে বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুবদল নেতা জাহিদ হোসেন টগর প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.