Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাড়িতে সন্তান প্রসব শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ

banglarbhoreBy banglarbhoreMarch 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মশালা থেকে বাড়িতে সন্তান প্রসবের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে। স্বাস্থসেবা প্রদান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শতভাগ সন্তান প্রসব নিশ্চিত করতে এ তাগিদ দেওয়া হয়। পাশাপাশি সিজারিয়ান সেকশনের পরিবর্তে স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিন স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা’য় এ তাগিদ দেওয়া হয়। বৃহস্পতিবার যশোর পিটিআই মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট এর ব্যবস্থাপনায় যশোর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।

যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার চন্দ্র শেখর কুন্ডু।

কর্মশালায় জানানো হয়, বর্তমানে দেশে ৬৫ শতাংশ প্রসব স্বাস্থসেবা প্রদান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সম্পন্ন হচ্ছে। আর ৩৫ শতাংশ প্রসব এখনো বাড়িতেই সম্পন্ন হচ্ছে। বাড়িতে সন্তান প্রসবের কারণে প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্য ও চিকিৎসা সংশ্লিষ্ট জরুরি সেবা মিলছে না। ফলে শিশু ও মাতৃমৃত্যুর হারকে লক্ষিত সূচকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এজন্য বাড়িতে সন্তান প্রসবের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ দিয়ে স্বাস্থসেবা প্রদান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শতভাগ সন্তান প্রসব নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানানো হয়। কারণ প্রাতিষ্ঠানিক প্রসব সেবা গ্রহণের ফলে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু ঝুঁকি কমানোর পাশাপাশি প্রসব পরবর্তী জটিলতা নিরসন করা সম্ভব হয়। এজন্য সরকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিত করে থাকে।

সভায় আরও জানানো হয়, বর্তমানে দেশে যে ৬৫ শতাংশ প্রসব প্রতিষ্ঠানে হচ্ছে; এর মধ্যে ৪৫ শতাংশই বেসরকারি ক্লিনিকে। আর এই ক্লিনিকগুলোতে সিজারিয়ান সেকশনের পরিবর্তে সাধারণ প্রসব নেই বললেই চলে। এ ব্যাপারে সভা থেকে চিকিৎসকদের যত্নবান হওয়ার আহ্বান জানোনো হয়।

সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহ্মুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ, ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, দাউদ হোসেন, আবু সিদ্দিক, আনিছুর রহমান, হুমায়ুন কবীর তুহিন, সোহরাব হোসেন, সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাজ্জাদ গনি খাঁন রিমন, ওহাবুজ্জামান ঝন্টু, হাবিবুর রহমান মিলন, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এই কর্মশালায় অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026

    চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

    November 10, 2026

    পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.