Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা শাখার নেতৃত্বে অর্ক-সাহাব

banglarbhoreBy banglarbhoreমার্চ ২১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা শাখার একাদশ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) জেলা কার্যালয়ে দুপুরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম সোহেল।

যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাসের সঞ্চালনায় এবং কৌশিক রায়ের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার সম্পাদক তসলিম উর রহমান, জাতীয় গনতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা কামাল হাসান পলাশ, সাবেক ছাত্র নেতা পলাশ বিশ্ববাস, কৃষক নেতা আসাদুজ্জামান পিল্টু, বিপ্লবী যুব মৈত্রীর কেন্দ্রীয় নেতা আহাদ আলি মুন্না, বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা নেতা সাইহাম বিশ্বাস অর্ক প্রমুখ ৷

সমাবেশ শেষে কৌশিক রায়ের সভাপতিত্বে যশোর জেলা কার্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে সংগঠনের রাজনৈতিক রিপোর্ট ও সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করা হয় এবং আগামী দিনের রাজনৈতিক করণীয় নির্ধারণ করা হয়। অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে সাইহাম বিশ্বাস অর্ক সাধারণ সম্পাদক সামি মুসাহাব জামান সাহাব এবং হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিপ্লবী ছাত্র মৈত্রী, যশোর জেলার নেতৃত্বকে কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম সোহেল সংগঠনের শপথ পাঠ করানোর মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.