Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃষ্ণনগরে ছুরিকাঘাত ঘটনায় উল্টো চাঁদাবাজির মামলা আজও গ্রেফতার হয়নি আসামি সুমন

banglarbhoreBy banglarbhoreMarch 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে ছুরিকাঘাতে আহত কৃষক রিয়াজুল হোসেন (৩৫) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনায় মামলা দায়েরের ২০ দিন পার হলেও প্রধান আসামি সুমন হোসেনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো বাদীপক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে আসামিপক্ষ।

গত ২ মার্চ দিনগত রাতে কৃষ্ণনগর গ্রামের পশ্চিমপাড়ায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এদিন রাতেই ছুরিকাঘাত ওই কৃষকের চাচা বায়েজিদ হোসেন তিনজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

মামলার প্রধান আসামি হলেন, কৃষ্ণনগর গ্রামের পশ্চিমপাড়ার সুমন হোসেন (২৮)। অন্যরা হলেন, সুমনের ছোটভাই বিপ্লব হোসেন (২৬) ও তাদের বাবা মোস্তফা মন্ডল (৫৫)। তারা দু’জন আদালত থেকে জামিনে এসেছেন। ছুরিকাহত কৃষক রিয়াজুল হোসেন (৩৫) একই গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ মার্চ রাত সাড়ে ৮টায় ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র করে বাদীর বড়ভাই মিলনের সাথে আসামি সুমনের হাতাহাতি হয়। ঘটনার ১৫ মিনিট পর বাদীর ভাইপো রিয়াজুল বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে তাকে ঘিরে ফেলে মারপিট শুরু করেন আসামিরা। একপর্যায়ে সুমন ছুরিকাঘাত করেন রিয়াজুলের পেটে। এ সময় তিনি ডাক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা পালিয়ে যান। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রিয়াজুলকে প্রথমে খুলনায় এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসকরা।

আহত রিয়াজুলের বৃদ্ধা মা মর্জিনা বেগম বলেন, ‘আমার তিন ছেলের মধ্যে রিয়াজুল একদম সহজ-সরল। পরের জমিতে কাজ করে কোনোরকমে তার সংসারটা চলে। ওরা ছেলেটার পেটে ছুরি মেরেছে। পাকস্থলীতে দুটো ছিদ্র হয়েছে। মুখ দিয়ে খেতে পারছে না। আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার রিয়াজুলের কিছু হলে কাউকে ছাড়বো না।’

মামলার বাদী ও রিয়াজুলের চাচা বায়েজিদ হোসেন জানান, প্রধান আসামি সুমন এখনো ধরাছোঁয়ার বাইরে এবং তার বাবা ও ছোটভাই জামিনে এসে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। এতে আতঙ্কে দিন পার করছেন রিয়াজুলের পরিবার। শুধু তাই নয়; উল্টো বাদীর স্বজনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে আসামিপক্ষ।

এদিকে, অভিযুক্ত প্রধান আসামি সুমন হোসেনকে বাড়িতে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা ও রায়পুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, ‘প্রধান আসামি সুমন এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত রয়েছে। অন্য দুই আসামি জামিনে আছে।’
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, রায়পুর পুলিশ ক্যাম্পের ইনচার্জকে মামলার তদন্তভার দেয়া হয়েছে। অপরাধী যেই হোক না কেন, ছাড় দেওয়া হবেনা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.