Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আধুনিক চিকিৎসা ব্যবস্থা বড় বড় জেলাতে ছড়িয়ে দিচ্ছে সরকার : এমপি নাবিল

banglarbhoreBy banglarbhoreMarch 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

♦যশোর আই এন্ড লেজার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে যশোর আই এন্ড লেজার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ (শুক্রবার) বিকালে শহরের শহিদ মশিউর রহমান সড়কের বিমান অফিস মোড়স্থ এলাকায় আই এন্ড লেজার সেন্টারের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

এ সময় তিনি বলেন, ‘যশোরবাসীর দীর্ঘদিনের দাবি ৫০০ শয্যার হাসপাতাল; সেটা এই সরকারের মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন হবে। যার মাধ্যমে এই যশোর চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র হয়ে উঠবে। ইতোমধ্যে এখানে সরকারের পাশাপাশি বেসরকারি ভাবেও বিভিন্ন হাসপাতাল মেডিকেল কলেজ গড়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় যশোর অঞ্চলের মানুষের জন্য আধুনিক ও স্বল্প খরচে চক্ষু চিকিৎসার জন্য নির্মাণ করা হচ্ছে যশোর আই এন্ড লেজার সেন্টার। দেশের স্বনামধন্য ২১ জন চক্ষু চিকিৎসক এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা দিতে এগিয়ে এসেছে। এই লেজার সেন্টারটি চালু হলে আর ঢাকাতে নয়; যশোর থেকেই চোখের উন্নতসব চিকিৎসা সেবা নিতে পারবে এই অঞ্চলের মানুষেরা।

তিনি বলেন, শেখ হাসিনা তার মেয়াদকালে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য আর শিক্ষা খাতকে। করোনাকালে স্বাস্থ্য খাতের উপর গুরুত্ব দেয়ার কারণে করোনাকালে অন্য দেশের চেয়ে আমাদের দেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার কম ছিলো। শেখ হাসিনা সব সময় নিজ দেশের ডাক্তারের উপর নির্ভরশীল। তিনি এখনও দেশের ডাক্তারের কাছে স্মরণাপন্ন হন। দেশের আধুনিক চিকিৎসা ব্যবস্থা সব রাজধানী ঢাকাতে। এখন সেই আধুনিক চিকিৎসা ব্যবস্থা বড় বড় জেলাতে ছড়িয়ে দিচ্ছে সরকার। এর পাশাপাশি বেসরকারিভাবেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

যশোর আই এন্ড লেজার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর এম নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) যশোরের সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম বেনু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক গিয়াস উদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. এম এ রশিদ, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুবুল আলম লাবলু, যশোর পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.