Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর স্বেচ্ছাসেবক লীগ নেতা বুনো আসাদ হত্যা মামলা পুনঃতদন্তের আদেশ

banglarbhoreBy banglarbhoreMarch 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান ওরফে বুনো আসাদ হত্যা মামলাটি পুনঃতদন্তের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন আদালত। এই হত্যাকাণ্ডের মূল হোতা ইন্দ্রজিৎ মুখার্জীকে অভিযুক্ত না করা এবং এজাহারভুক্ত অপর দুই আসামির অব্যাহতি চাওয়ায় বাদীর নারাজি আবেদন করেন। ২১মার্চ বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ থানা পুলিশের দেয়া চার্জশিট নামঞ্জুর করে পুনঃতদন্তের আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, যশোর শহরের বেজপাড়া বনানী রোডের আসাদুজ্জামান আসাদ। তিনি বাড়িতে গরুর খামার করে জীবিকা নির্বাহ করতেন। একই এলাকার ইন্দ্রজিৎ মুখার্জী ওরফে উৎপল ওরফে কানাই লাল কানু সহকারী রাজস্ব কর্মকর্তা (পরিদর্শক) এনবিআর, কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট চট্টগ্রামে কর্মরত আছেন।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর ইন্দ্রজিতের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ঘুষ বানিজ্য ও অনিয়মের ব্যাপারে অভিযোগ করেন আসাদুজ্জামান আসাদ। ওই অভিযোগটি প্রত্যাহারের জন্য আসাদকে চাপ প্রয়োগ করেন ইন্দ্রজিৎ মুখার্জী। কিন্তু রাজি না হওয়ায় একই বছরের ৪ নভেম্বর ইন্দ্রজিৎ মুখার্জীসহ অন্য আসামিরা আসাদকে খুনের জন্য পরিকল্পনা করেন।

৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে এলাকার সাদেক দারোগার মোড়ে ওষুধ কিনতে গিয়েছিলেন আসাদ। এ সময় ইন্দ্রজিতের হুকুমে অন্যরা সাদেক দারোগার মোড়ের নুরুন্নাহান হোমিও হলে সকল আসামি আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, কিল ও ঘুষিসহ এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এর পরে আসাদের পকেটে থাকা ১২ হাজার টাকাও ছিনিয়ে নেয় আসামিরা।

খবর পেয়ে বাড়ির লোকজনে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল এবং অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরই মধ্যে আসাদুজ্জামানের ছোট ভাই সাহিদুর রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৫/৭জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

কিন্তু চিকিৎসাধীন থাকাবস্থায় ২১ নভেম্বর আসাদ মারা যান। মামলাটি তদন্ত করেন কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন। মামলাটি তদন্তকালে বাদী এবং তার দেয়া সাক্ষীদের সাথে কোন প্রকান যোগাযোগ না করে আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে নিজের মনগড়া একটি চার্জশিট আদালতে দাখিল করেন। ওই চার্জশিটে আসামি চঞ্চল ও আকাশের অব্যাহতি চাওয়া হয়েছে।

এছাড়া এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং অর্থযোগানদাতা উন্দ্রজিৎ মুখার্জীকে মামলার চার্জশিটে অর্ন্তভুক্ত করা হয়নি। ফলে চার্জশিটের বিরুদ্ধে বাদীর দেয়া নারাজি আবেদনের শুনানীতে বৃহস্পতিবার মামলাটি পূনঃতদন্তের জন্য ডিবি পুলিশকে আদেশ দেয়া হয়েছে।

বাদী সাহিদুর রহমান জানিয়েছেন, তদন্ত কর্মকর্তা আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে নিজের মনগড়া চার্জশিট দাখিল করেছিল। সে কারণে নারাজি আবেদনের প্রেক্ষিতে পুনঃতদন্তে দেয়া হয়েছে।

এই মামলায় বাদী পক্ষের আইনজীবী রুহিন বালুজ বলেছেন, তদন্ত কর্মকর্তা যথাযথ তদন্ত করেননি। ফলে ন্যায়বিচার পাওয়ার আশায় সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.